নজরবন্দি ব্যুরোঃ নজিরবিহীন; রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ দল। কিসের ইঙ্গিত? জানা গিয়েছে, আগামি ১৭ই ডিসেম্বর রাজ্যে আসছেন উপ মুখ্য নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের দুই শীর্ষ কর্তা। সূত্রের খবর রাজ্যে ভোট হলে তা কত দফায় এবং কিভাবে হবে তা নিয়ে বিশেষ পর্যবেক্ষনের জন্যেই আসছে কেন্দ্রিয় নির্বাচন কমিশনের কর্তারা।
আরও পড়ুনঃ নাড্ডার কনভয়ে হামলার জের, কেন্দ্রে বদলি তিন IPS কে, তীব্র আপত্তি রাজ্যের।
বৃহস্পতিবার উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন এবং দুই কর্তার রাজ্যে আসার কথা। সূত্র জানাচ্ছে প্রাথমিক ভাবে রাজ্যকে কয়েকটি জোনে ভাগ করে জেলা সফরে বেরোবেন তাঁরা। আইন শৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে কিভাবে ভোট গ্রহন হবে সেই বিষয়ে। ২-৩ দিন রাজ্যে ম্যারাথন সফর করতে পারেন নির্বাচন কমিশনের কর্তা ব্যাক্তিরা।
নজিরবিহীন; রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোট গ্রহন চলাকালীন নির্বাচন কমিশনের কর্তারা জেলা সফরে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। কিন্তু ভোট প্রস্তুতির সময় কমিশনের প্রতিনিধিরা রাজ্য সফরে বেরচ্ছেন এই ঘটনা বিরল। উল্লেখ্য, আগামী বছর করোনা পরিস্থিতির মধ্যেই হবে ‘২১ বিধানসভা নির্বাচন। রাজ্যের সার্বিক পরিস্থিতি বুঝিয়ে দিচ্ছে ভোত আসছে। রোজই রাজনৈতিক হত্যা, বিবাদ লেগেই রয়েছে।
এদিকে করোনা আবহে প্রস্তুতি তুঙ্গে। করোনা দাপট অব্যাহত থাকার মাঝেই হয়েছে বিহারের নির্বাচন। তাই বাংলার নির্বাচনে ভিড় এড়াতে ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। এদিকে কাজ চলছে, তালিকায় নাম তোলার প্রক্রিয়া। যা চলবে আগামী ১৫ই ডিসেম্বর পর্যন্ত।



