নাড্ডার কনভয়ে হামলার জের, কেন্দ্রে বদলি তিন IPS কে, তীব্র আপত্তি রাজ্যের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নাড্ডার কনভয়ে হামলা নিয়ে আবারও নতুন করে বাড়ল কেন্দ্র-রাজ্যের সংঘাত। গত ১০ ডিসেম্বর জে পি নাড্ডার কনভয়ে দুস্কৃতীদের হামলার পরই নাড্ডার দায়িত্বে থাকা ৩জন IPS-আধিকারিকের কাছ থেকে ডেপুটেশন চায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ইতিমধ্যেই তিন আধিকারিককে সেন্ট্রাল ডেপুটেশনে তলব করা হয়েছে। আর সেই তলবের পরিপ্রেক্ষিতে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি লিখলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ বিজেপি কর্মীকে পিটিয়ে খুন মুকুলের গড়ে! বদলা হবে, হুঙ্কার শুভ্রাংশুর।

নাড্ডার কনভয়ে হামলার জের, কেন্দ্রে বদলি তিন IPS কে, তীব্র আপত্তি রাজ্যের।মুখ্যসচিবের চিঠিতে লেখা হয়েছে, রাজ্যের হাতে আইএএস ও আইপিএসদের সংখ্যা খুবই কম। তাই কেন্দ্রের ডেপুটেশনে কাউকেই পাঠানো যাবে না। হামলার দিনই নাড্ডার কর্মসূচির দায়িত্বে ছিলেন, ডায়মন্ড হারবারের পুলিস সুপার ভোলানাথ পাণ্ডে এবং এডিজি রাজীব মিশ্র ও ডিআইজি প্রবীণ ত্রিপাঠি।

নাড্ডার কর্মসূচির দায়িত্বে থাকা ওই তিন জনকেই এদিন কেন্দ্রীয় ডেপুটেশনে ডাকা হয়। উল্লেখ্য নিয়মমাফিকই কেন্দ্রীয় ডেপুটেশন ডেকে নিতে পারে কেন্দ্র। তবে রাজ্যের সঙ্গে আলোচনা করেই। রাজ্যের অনুমতি না থাকলে সাধারণভাবে ডেপুটেশনে তাদের নেওয়া হয় যায় না। তবে স্বরাষ্ট্র মন্ত্রক চাইলে ডেপুটেশন দিতে ছেড়ে দিতেই হয় রাজ্যকে। আর এই নিয়েই শুরু হল দ্বন্দ্ব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত