বিজেপি কর্মীকে পিটিয়ে খুন মুকুলের গড়ে! বদলা হবে, হুঙ্কার শুভ্রাংশুর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিজেপি কর্মীকে পিটিয়ে খুন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের খাসতালুকে। বিজেপি কর্মী সৈকত ভাওয়াল নামের এক বছর ৩৫ এর যুবক কে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে! ঘটনাস্থল উত্তর ২৪ পরগণার হালিশহর। সূত্রের খবর, বিজেপি-র গৃহ সম্পর্ক অভিযান চলাকালীন দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন যুবক। রক্তাক্ত যুবক কে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরো ৬ জন।

আরও পড়ুনঃ বাংলা ভাষাকে অবজ্ঞা! রাজ্যের নতুন মেট্রো স্টেশনগুলির বোর্ডে হিন্দির প্রাধান্যের অভিযোগ।

বিজেপি-র অভিযোগ, হালিশহর ৬নং ওয়ার্ড মন্ডল নং ৩এ গৃহ সম্পর্ক অভিযান চালাচ্ছিলেন সৈকত, তখনই তাঁর ওপর হামলা হয়। ১০-১২ টি বাইকে চড়ে প্রায় ২০ জন আচমকা হামলা চালায় তাঁর ওপর। তাঁকে মাটিতে ফেলে পেটাতে থাকে। হকি স্টিক দিয়ে বারবার আঘাত করা হয় মুখে। যখন রক্তাক্ত সৈকতকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে বিজেপি-র অভিযোগ হামলাকারীরা সবাই তৃণমূলের কর্মী। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

এদিকে মাত্র ৩৫ বছরের এক যুবক ভর সন্ধ্যেবেলায় খুন হওয়ায় চরম উৎকণ্ঠায় হালিশহরবাসী। স্থানীয় বাসিন্দারা ভয়ে মুখে কুলুপ এঁটেছেন, পুরো এলাকায় চরম উত্তেজনা। ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে। সূত্রের খবর ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। বীজপুরের বিধায়ক তথা মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় খবর পেয়ে পোউছান ঘটনাস্থলে।

পরে তিনি পৌঁছান জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। ততক্ষনে মৃত্যু হয়েছে সৈকত ভাওয়াল নামের ওই বিজেপি কর্মীর। শুভ্রাংশু রায় সংবাদ মাধ্যমের সামনে হুঁশিয়ারি দেন, বদলা হবেই। তাঁর কথায়, “বদলা নিতে গিয়ে আরএকটা মায়ের কোল খালি করার কথা আমি বলতে পারব না। তবে যার কোল খালি হল সে তো বদলা নেবেই। বদলা হবেই! আমাদের কার্য্কর্তাদের রক্ত, ঘাম, কষ্ট, পরিবারের হাহাকার ব্যর্থ যাবে না।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত