Sovan Chatterjee: পোস্তা ব্রিজ ভাঙার জন্য সিপিএম দায়ী, প্রাক্তন মেয়রের মন্তব্য ঘিরে জল্পনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতে সেতু বিপর্যয়ের ঘটনা নিয়ে এখন তোলপাড় গোটা দেশ। এই ঘটনায় আলাদাভাবেই আতঙ্কিত বঙ্গবাসী, কারণ সকলের মনে পড়ে গিয়েছিল পোস্তা, মাঝেরহাট সেতু বিপর্যয়ের কথা। কলকাতার পোস্তার উড়ালপুল ভেঙে পড়ার প্রসঙ্গ টেনে বিজেপির তরফ থেকে তৃণমূল সরকারকেই দোষ দেওয়া হয়েছিল। যদিও এই ইস্যুতে পুরনো দলের পাশে দাঁড়ালেন শহরের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: বাপ্পী লাহিড়ির জিমি জিমি গানে প্রতিবাদ চিনাদের, ভাইরাল ভিডিও

মঙ্গলবার নারদা মামলার শুনানির জন্য নগর দায়রা আদালতে সশরীরে হাজিরা দেন শোভন চট্টোপাধ্যায়। সেখানে তাঁকে গুজরাটের সেতু বিপর্যয় নিয়ে প্রশ্ন করা হয়েছে হয়। আর তিনি সেই প্রশ্নের উত্তরে বলেন,  ‘গুজারাট সেতু বিপর্যয় প্রসঙ্গ নিয়ে অনেকেই পোস্তা ব্রিজ নিয়ে অনেক কিছু মন্তব্য করছেন। তাদের বলে রাখি পোস্তা ব্রিজের কাজ শুরু হয়েছিল আগের সরকারের আমলে।’

পোস্তা ব্রিজ ভাঙার জন্য সিপিএম দায়ী, প্রাক্তন মেয়রের মন্তব্য ঘিরে জল্পনা
পোস্তা ব্রিজ ভাঙার জন্য সিপিএম দায়ী, প্রাক্তন মেয়রের মন্তব্য ঘিরে জল্পনা

তিনি আরও বলেন, ‘নিয়ম অনুযায়ী, নির্মাতা সংস্থা এবং তদারকি সংস্থা আলাদা থাকতে হয়। কিন্তু পোস্তা ব্রিজের ক্ষেত্রে দুটোই একই সংস্থার উপর দায়িত্ব ছিল। সেই সময় আমি কলকাতার পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলাম। আমি এর বিরোধিতা করেছিলাম। তৃণমল সরকার একটা অসম্পূর্ণ কাজ অধিগ্রহণ করেছে মাত্র। সুতরাং কোনওভাবেই তৃণমূল এর জন্য দায়ী নয়। অথচ তার দায় ঠেলে দেওয়া হচ্ছে তৃণমূলের দিকে। এটা চক্রান্ত।’

পোস্তা ব্রিজ ভাঙার জন্য সিপিএম দায়ী, প্রাক্তন মেয়রের মন্তব্য ঘিরে জল্পনা

15 1

উল্লেখ্য, ২০১৬ সালের ৩১ মার্চ যে দিন ঘটনাটি ঘটে, তখন কলকাতার মেয়র ছিলেন তিনিই। সেই প্রেক্ষিতে তাঁর দাবি, ওই ব্রিজ তৃণমূল সরকার তৈরি করেনি, আগের সরকারের আমলে ব্রিজের বরাত দেওয়া এবং কাজ শুরু। তৃণমূল রাজ্যের ক্ষমতায় আসার পর সেই কাজ শেষ করেছিল মাত্র। এতএব, শোভনের নিশানায় যে রয়েছে বাম সরকার তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। যদিও পোস্তা দুর্ঘটনার সময়ে প্রধানমন্ত্রী রাজ্য সরকারকে আক্রমণ করেই মন্তব্য করেছিলেন। ‘অ্যাক্ট অফ ফ্রড’ বলে খোঁচা দিয়েছিলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত