নজরবন্দি ব্যুরো: বাপ্পী লাহিড়ির ‘জিমি জিমি’ গানই এখন প্রতিবাদের গান হয়ে দাঁড়িয়েছে চিনাদের জন্য। উল্লেখ্য, কোভিড বিধিনিষেধে তিতিবিরক্ত হয়েই এই পথ বেছে নিয়েছে চিনা যুব সমাজ। চিনা সামাজিক মাধ্যমে রীতিমতো ‘ট্রেন্ডিং’ এই গান। মান্দারিন ভাষায় তা অনুদিত হয়েছে ‘জিয়ে মি জিয়ে মি’ হিসেবে। যা ইংরেজিতে অনুবাদ করলে দাঁড়ায়, ‘গিভ মি রাইস, গিভ মি রাইস।’
আরও পড়ুন: এবার ক্রিকেট জগতেও জুন মালিয়া! কটাক্ষ শ্রীলেখার


১৯৮২ সালের চলচ্চিত্র “ডিস্কো ড্যান্সার”- এর এই গানটিই এখন সে-দেশের কঠোর জিরো-কোভিড নীতির বিরুদ্ধে তাদের ক্ষোভপ্রকাশের ভাষা। চিনা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে (Chinese social media network) এ Douyin, TikTok-এর চিনা নাম। বাপ্পি লাহিড়ির লেখা গানটি ম্যান্ডারিন ভাষায় গাওয়া হয়েছে। “Jie mi, jie mi” লিরিকে জনপ্রিয় হয়েছে গানটি, যাঁর আক্ষরিক অর্থ “আমাকে ভাত দাও, আমাকে ভাত দাও”।

কোভিড সংক্রমণ রোখার জন্য সে দেশের প্রশাসন যে নির্দেশাবলি জারি করেছে, তাতে খুশি নন দেশের মানুষ। প্রতিবাদ জানাতে একচটি ভিডিও বানানো হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, দেশবাসীরা ফাঁকা বাসন হাতে দাঁড়িয়েছেন। তাঁরা প্রশাসনকে বোঝাতে চাইছেন, লকডাউনের জেরে তাঁরা খেতে পাচ্ছেন না। বিধিনিষেধের ফলে নিত্যপ্রয়োজনীয় খাদ্য থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন। প্রশাসনের কোভিড জিরো পলিসির বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তাঁরা।
Locked down Chinese signing Jie Mi (give me rice)!#JieMi #CovidIsNotOver #GiveMeRice #JimmyJimmy#China #Lockdown #COVID19 #DiscoDancer pic.twitter.com/IFSM7LsmhV
Related Newsপশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ‘ঐতিহাসিক জয়’, মোদিকে শুভেচ্ছা জানালেন ট্রাম্প“বদল এলে শিল্প মুক্ত হোক”—বিজেপি জয়ে টলিউড নিয়ে খোলামেলা পরমব্রত— Durgesh Dwivedi ✍🏼 🧲🇮🇳🇺🇸🎻 (@durgeshdwivedi) October 31, 2022
বাপ্পী লাহিড়ির জিমি জিমি গানে প্রতিবাদ চিনাদের, ভাইরাল ভিডিও

বেশ কয়েকটি ভিডিও সামনে এসেছে যাতে নিরাপত্তা আধিকারিকদের লকডাউনের প্রতিবাদকারী লোকদের উপর কঠোরভাবে দমন করতে দেখা যায়। প্রেসিডেন্ট শি জিনপিং (President Xi Jinping )এর নির্দেশে শূন্য-কোভিড নীতির অধীনে, শহর ও এলাকাগুলিকে কঠোর লকডাউনের মধ্য দিয়ে যেতে হবে এবং করোনার কোনও পজিটিভ কেস রিপোর্ট হলে এলাকার লোকজনকে কোয়ারেন্টাইন কেন্দ্রে স্থানান্তরিত করা হবে। বেজিং সহ প্রায় সমস্ত শহরেই সমস্ত বাসিন্দাদের জন্য করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক করা হয়।









