June Malia: এবার ক্রিকেট জগতেও জুন মালিয়া! কটাক্ষ শ্রীলেখার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অভিনয়, রাজনীতির পর এবার ক্রিকেট জগতেও জুন মালিয়া । এবার থেকে ক্রিকেট প্রশাসনে দেখা যাবে মেদিনীপুরের বিধায়ককে । সোমবার সিএবির ৯১তম বার্ষিক সাধারণ সভা আয়োজিত করা হয়েছিল ।

আরও পড়ুনঃ বিষ্ণোই গ্যাংয়ের হুমকি, ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেলেন ভাইজান

সেখানে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন জুন । সিএবির কমিটি আগেই তৈরি হয়েছিল। সোমবার সেই কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিল। এদিন নতুন অ্যাপেক্স কাউন্সিল তৈরি হয়। সভার পর জুন মালিয়া বলেন,

এবার ক্রিকেট জগতেও জুন মালিয়া! কটাক্ষ শ্রীলেখার

‘পশ্চিম মেদিনীপুরের জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে আমি সিএবির সভায় মনোনীত হয়েছি। ক্রিকেট প্রশাসন আমার কাছে একেবারেই নতুন নয়। আমি কলকাতার মেয়ে। তাই এখানকার ক্রিকেটে যা হচ্ছে সেটা ভালই খবর রাখি’।

10 1

এবার ক্রিকেট জগতেও জুন মালিয়া! কটাক্ষ শ্রীলেখার

12

তাঁর কথায়, ভাল কাজের আশা নিয়েই প্রশাসনে এসেছেন । জঙ্গলমহল থেকে প্রতিভাবান মহিলা ক্রিকেটারদের তুলে আনার ইচ্ছে রয়েছে তাঁর । আর খবর চোখে পড়তেই বিদ্রুপ শ্রীলেখার। রাজ্যের শাসকদল এবং জুন মালিয়াকে কটাক্ষ করে বামপন্থী মনোভাবাপন্ন নায়িকার মন্তব্য, “এ তো নো বলে ছক্কা..! গর্ব হচ্ছে আমার।” এরপরই অনুরাগীদের উদ্দেশে শ্রীলেখার প্রশ্ন- “আপনারও কি গর্ব হচ্ছে?”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন