Covid in South Korea: একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষের অধিক, চিনকে টেক্কা দিচ্ছে দক্ষিণ কোরিয়া

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চিনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার করোনা আক্রান্তের সংখ্যা। সেদেশের জাতীয় সংবাদমাধ্যমের পরিসংখ্যান অনুযায়ী একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষের অধিক। বৃহস্পতিবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬,২১,৩২৮ জন। যা এখনও অবধি সর্বাধিক বলে জানা গিয়েছে। 

আরও পড়ুনঃ Suvendu Adhikari: কাশ্মীরে কেন্দ্রীয় সরকার যা করেছে, এখানেও তাই দরকার, দাবী শুভেন্দুর

এই মুহুর্তে দক্ষিণ কোরিয়ায় সক্রিয় রোগীর সংখ্যা সাড়ে আট লক্ষের কাছাকাছি। সংক্রমণের হার এতটাই দ্রুত বেড়ে চলেছে যে আনুমানিক আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সূত্রের খবর, গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৯৩ জনের।

ইতিমধ্যেই করোনা মোকাবিলার জন্য সমস্ত বিধি জারি করা হয়েছে প্রশাসনের তরফে। ১১ টার পর থেকে একাধিক শহরে জারি করা হয়েছে নাইট কার্ফু। আগামী দিনে আরও পদক্ষেপ নিতে চলেছে দক্ষিণ কোরিয়ার প্রশাসন।

এই দু’টি দেশ ছাড়া সংক্রমণ বৃদ্ধির ইঙ্গিত আগেই মিলেছে আমেরিকাতেও। পাল্লা দিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে জার্মানি এবং ভিয়েতনামও। ব্যাপক হারে টিকাকরণের মাঝেও কেন হঠাৎ করে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করল? প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। তাঁরা জানাচ্ছেন বিধিনিষেধ শিথিল হওয়ার কারণেই বিপদ বাড়তে শুরু করেছে। প্রতিষেধক শুধুমাত্র শারীরিক অবস্থার অবনতির হাত থেকে রক্ষা করতে সক্ষম।

একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষের অধিক, আতঙ্ক বাড়ছে দক্ষিণ কোরিয়াতেও 

একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষের অধিক, আতঙ্ক বাড়ছে দক্ষিণ কোরিয়াতেও 
একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষের অধিক, আতঙ্ক বাড়ছে দক্ষিণ কোরিয়াতেও 

করোনার যে ভেরিয়েন্ট করোনার অস্তিত্বকে জানান দিচ্ছে তা হল ওমিক্রন। যার সংক্রমণের ক্ষমতা সবচেয়ে বেশী। বিএ.১ এবং বিএ.২ নামে তার দুই সাব-ভেরিয়েন্টই মূলত এই সংক্রমণবৃদ্ধির মূল কান্ডারি। গত ৩০ দিনে সংগৃহীত নমুনা পরীক্ষায় উঠেছে এসেছে, ৯৯.৯ শতাংশই ওমিক্রন ভেরিয়েন্ট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর