Suvendu Adhikari: কাশ্মীরে কেন্দ্রীয় সরকার যা করেছে, এখানেও তাই দরকার, দাবী শুভেন্দুর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বুধবার বিধানসভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশেই বিধানসভার অধিবেশন ভন্ডুল করার পরিকল্পনা তৃণমূলের। এরপরেই বাইরে বেরিয়ে শাসক দলের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। নন্দীগ্রামের বিধায়কের বার্তা, কাশ্মীরে কেন্দ্রীয় সরকার যা করেছে, এখানেও তাই দরকার। মুখ্যমন্ত্রীর দিকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে শুভেন্দু অধিকারীর বার্তা, ক্ষমতা থাকলে শুভেন্দু অধিকারীকে ছুঁয়ে দেখান!

আরও পড়ুনঃ ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের তদন্তে সিট গঠন, পর্যবেক্ষণে সিআইডি!

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের বাজেটে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী। পাল্টা শুভেন্দু অধিকারীর তোপ দলবিরোধী তিন-চার জনকে শিখিয়ে নিয়ে এসে বিজেপি বেঞ্চ থেকে পরিকল্পিত ভাবে গোলমাল করানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের কয়েকজন ও দিকে চলে গিয়েছে। তাঁদের সম্পর্কে যদি বলতে শুরু করি… আমি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, আমার বিরুদ্ধে এত মামলা দিয়েছেন। আমি হাই কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ পেয়েছি। আপনার ক্ষমতা থাকে শুভেন্দু অধিকারীকে ছুঁয়ে দেখান।’’

বিরোধী দলনেতার অভিযোগ, মুখ্যমন্ত্রী তাঁকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। মুখ্যমন্ত্রী ব্যক্তিগত আক্রোশ থেকে এই সব মন্তব্য করছেন। শুভেন্দু বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর মিথ্যাচার ও হাউসকে অচল করার চেষ্টার প্রতিবাদ করে, দলদাস পুলিশ বাজেটের বিরোধিতা করে ওয়াকআউট করেছি।’’ 

কাশ্মীরে কেন্দ্রীয় সরকার যা করেছে, এখানেও তার দাবী বিরোধী দলনেতার 

কাশ্মীরে কেন্দ্রীয় সরকার যা করেছে, এখানেও তার দাবী বিরোধী দলনেতার 
কাশ্মীরে কেন্দ্রীয় সরকার যা করেছে, এখানেও তার দাবী বিরোধী দলনেতার

এরপরেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি। আমার বিরুদ্ধে বহু মামলা করেছেন। আমি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ নিয়েছি। আমি চ্যালেঞ্জ করে বলছি, ক্ষমতা থাকলে শুভেন্দু অধিকারীকে ছুঁয়ে দেখান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত