ফের বিয়ে করছেন সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, পাত্রী কে জানেন?

Snehashis Gangopadhyay: গত বছর স্নেহাশিসের প্রথম স্ত্রী মোম গঙ্গোপাধ্যায় তাঁর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ করেছিলেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আবার বিয়ে করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। রবিবার অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হছে ৫৯ বছরের স্নেহাশিসের। ৭ অগস্ট ইএম বাইপাস লাগোয়া একটি হোটেলে বসবে প্রীতিভোজের আসর। স্নেহাশিসের ভাবী স্ত্রী অর্পিতা কলকাতার এক পরিচিত পরিচিত শিল্পোদ্যোগীর প্রাক্তন স্ত্রী।

ফের বিয়ে করছেন সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, পাত্রী কে জানেন?

- Advertisement -

তিনি নিজেও সফল ব্যবসায়ী। ছত্তীসগঢ়ে তাঁর রাসায়নিকের ব্যবসা রয়েছে। গত বছর স্নেহাশিসের প্রথম স্ত্রী মোম গঙ্গোপাধ্যায় তাঁর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ করেছিলেন। এফআইআর-ও দায়ের করেছিলেন তিনি। সেই সম্পর্ক ভেঙে গিয়েছে। তার পরেই দ্বিতীয় বার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্নেহাশিস।

ফের বিয়ে করছেন সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, পাত্রী কে জানেন?

নিজেদের সম্পর্ক নিয়ে কোনওদিনই লুকোচুরি করেননি স্নেহাশিস ও অর্পিতা। আর এবার তাঁরা বিয়ের পিঁড়িতে বসছেন। তাঁদের বিয়েতে ঘনিষ্ঠদের নিমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে সৌরভ ও ডোনার তরফেই।

ফের বিয়ে করছেন সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, পাত্রী কে জানেন?

ফের বিয়ে করছেন সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, পাত্রী কে জানেন?

- Advertisement -

এদিকে কাজের জগতে বহুদিন হল CAB-র সভাপতি পদে রয়েছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, এর আগে সচিব পদেও তিনি ছিলেন। একসময় তিনিও চুটিয়ে ক্রিকেট খেলেছেন। দাদা স্নেহাশিসের হাত ধরেই ক্রিকেট জীবনে পা রেখেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর