দিল্লি থেকে সরছেন সৌরভ! কেকেআর এর মেন্টর দাদা? জল্পনা তুঙ্গে

Sourav Ganguly: ম্যাচ শেষে সৌরভের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্স দলের মালিক শাহরুখ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রিকি পন্টিংকে বাদ দেবার পর এবার বাতিলের খাতায় সৌরভের নামও। হেড কোচ হিসেবে সৌরভ গাঙ্গুলিকে নিয়োগের সম্ভাবনায় জল ঢেলে দিল দিল্লি ক্যাপিটালস। কারণ তাদের চোখে সৌরভ ঠিক যোগ্য় নন! বরং তারা গৌতম গম্ভীরের মতো কাউকে চান। সৌরভের থেকে গৌতম গম্ভীর, দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষের চোখে অনেক বেশি যোগ্য।

দিল্লি থেকে সরছেন সৌরভ! কেকেআর এর মেন্টর দাদা? জল্পনা তুঙ্গে
ছবি Google থেকে

দিল্লি থেকে পন্টিং চলে যাবার পর জল্পনা শুরু হয় যে এবার দিল্লির কোচ হতে চলেছেন দাদা। সৌরভও বলেছিলে যে তিনি কোচ হতে রাজি। কিন্তু এখন অন্য কিছু ঘটছে। সূত্রের খবর এবার দিল্লি থেকে সরে যেতে পারেন মহারাজ। আবার তিনি তার পুরানো ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স’এর দায়িত্ব সামলাতে পারেন।

দিল্লি থেকে সরছেন সৌরভ! কেকেআর এর মেন্টর দাদা? জল্পনা তুঙ্গে
শাহারুখ ও সৌরভ

একদিকে গৌতম গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচ হওয়ায় কলকাতা নাইট রাইডার্স এর মেন্টরের পদটি ফাঁকা হয়ে গিয়েছে। সেই জায়গাটি পরিপূর্ণ করার জন্য সৌরভ গাঙ্গুলিকে পুনরায় কলকাতা দলে ফিরিয়ে আনা হতে পারে।

দিল্লি থেকে সরছেন সৌরভ! কেকেআর এর মেন্টর দাদা? 

দিল্লি থেকে সরছেন সৌরভ! কেকেআর এর মেন্টর দাদা? জল্পনা তুঙ্গে
ছবি Google থেকে

গত বছর দিল্লি এবং কলকাতার যে ম্যাচটি ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হয়েছিল, সেই ম্যাচ শেষে সৌরভের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্স দলের মালিক শাহরুখ খান। এর থেকে এটা কিছুটা স্পষ্ট যে গম্ভীর চলে যাওয়ার পর যে কোন মূল্যে শাহরুখ তার পছন্দের সৌরভ গাঙ্গুলীকে আবার দলে ফিরিয়া আনবেন। তবে এর সত্যতা কতটা তা জানা যাবে আসন্ন মৌসুমেই

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন