নজরবন্দি ব্যুরো : ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের দীর্ঘদিন ব্যাট নিয়ে খেলার সুযোগ পাননি।সেই সুযোগ অর্থাৎ ব্যাট ধরার বুধবার তিনি আবার পাচ্ছেন আহমেদাবাদের নতুন মোটেরা স্টেডিয়ামে ভারতীয় বোর্ডের বার্ষিক সভার আগেই । বুধবার মোটেরায় বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় একাদশ বনাম জয় শাহ একাদশের প্রদর্শনী ম্যাচ হতে চলেছে। যেখানে আঠাশ জন বোর্ড সদস্য খেলবেন দু’টো টিমের হয়ে। এবং তার পর আগামী বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর, বোর্ডের বার্ষিক সভা।
আরও পড়ুনঃ এক অদ্ভুত কারণে বন্ধ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক “ফিরকি”।


খবর অনুযায়ী,দশ টিমের যে আইপিএল করার যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তাতে সিলমোহর পড়ে যেতে পারে বৃহস্পতিবারের বোর্ড বৈঠকে। তবে সেটা কবে থেকে করা সম্ভব, তা নিয়ে একটা ধোঁয়াশা আছে। প্রথমে শোনা গিয়েছিল, আগামী এপ্রিলের আইপিএল থেকেই দশ দলের হতে পারে। কিন্তু এখন যা পরিস্থিতি, সেটা পিছিয়ে ২০২২ হতে পারে।
এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি দেশে করোনা পরিস্থিতি। আইপিএল শেষ পর্যন্ত কী ভাবে আয়োজন হবে, তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন আছে। এর মধ্যে দশ টিমের আইপিএল করতে হলে অন্তত গোটা কুড়ি ম্যাচ বেড়ে যাবে। তা ছাড়া পূর্ণ নিলাম করতে হবে।
বৃহস্পতিবারের বোর্ড বৈঠকে নতুন ক্রিকেট উপদেষ্টা কমিটি গঠন হবে। পরবর্তীতে তিন জন জাতীয় নির্বাচক নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আছেন অজিত আগরকর, চেতন শর্মা, মনিন্দর সিংরা। পূর্বাঞ্চল থেকে আবার শোনা যাচ্ছে, শিবসুন্দর দাস কিংবা দেবাশিস মোহান্তির মধ্যে যে কোনও একজন জাতীয় নির্বাচক হয়ে যেতে পারেন।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



