Sourav Ganguly: ফের ব্যাট হাতে ইডেনে নামছেন মহারাজ, কবে জানুন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লেজেন্ডস লিগ ক্রিকেটের আসর চলতি বছরে অনুষ্ঠিত হতে চলেছে ভারতের মাটিতেই। দেশের মোট ছয়টি শহরে অনুষ্ঠিত হবে লেজেন্ডস লিগের দ্বিতীয় সংস্করণ। যার মধ্যে অন্যতম কলকাতা। কলকাতার ইডেন গার্ডেন্সের ২২ গজ ফের সাক্ষী থাকবে ক্রিকেটের কিংবদন্তিদের লড়াইয়ের।

আরও পড়ুনঃ CBI এর হাতে একাধিক তথ্য, জেরায় কি কি প্রশ্ন ধেয়ে আসতে পারে কেষ্টর দিকে?

এই খবরে সিলমোহর দিয়েছে এই টুর্নেমেন্টের আয়োজক কমিটি। লেজেন্ডস লিগ ক্রিকেটের এবারের আসর শেষ হবে ৮ অক্টোবর। এবারের আসরে চারটি দল অংশ নেওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই একাধিক প্রাক্তন ক্রিকেটার খেলার বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছেন। আর এই টুর্নামেন্টে ফের ব্যাট হাতে নামছেন সৌরভ।

8 12

১৬ সেপ্টেম্বর লেজেন্ডস ক্রিকেট প্রতিযোগিতায় ভারতীয় দলের হয়ে ইডেনে দেখা যাবে সৌরভকে। সৌরভ নেতৃত্ব দেবেন ভারতীয় দলকে। যে দলের নাম ইন্ডিয়া মহারাজাস। এই দলের বিরুদ্ধে খেলবে ওয়ার্ল্ড জায়ান্টস। সেই দলের নেতা অইন মর্গ্যান।

ফের ব্যাট হাতে ইডেনে নামছেন মহারাজ, কবে জানুন
ফের ব্যাট হাতে ইডেনে নামছেন মহারাজ, কবে জানুন

ভারতীয় দলে সৌরভ ছাড়াও খেলবেন বীরেন্দ্র সহবাগ, মহম্মদ কইফ, ইউসুফ পাঠান, হরভজন সিংহ, অশোক ডিন্ডা, পার্থিব পটেল, শ্রীসন্থের মতো ক্রিকেটাররা। বিপক্ষে থাকবেন ব্রেট লি, সনথ জয়সূর্য, জন্টি রোডস, মুথাইয়া মুরলীধরন, জাক কালিসরা।

10 7

ফের ব্যাট হাতে ইডেনে নামছেন মহারাজ, কবে জানুন

উল্লেখ্য প্রথম আসরে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটাররা অংশ নিয়েছিলেন। প্রথমবার আসর বসেছিল ওমানে। সেবার তিনটি দলের হয়ে অংশ নিয়েছিলেন কিংবদন্তিরা । এর মধ্যে ছিল ইন্ডিয়া লেজেন্ডস, এশিয়া লেজেন্ডস ও রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড নামক তিনটি দল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত