Sourav Ganguly: ফের ২২ গজে মহারাজ, প্রস্তুতিও শুরু করে দিয়েছেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২২ গজে আবার ব্যাট হাতে নামতে চলেছেন সৌরভ। ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লেজেন্ডস ক্রিকেট লিগে একটি চ্যারিটি ম্যাচে খেলতে নামবেন মহারাজ। তার আগে জিমে ঘাম ঝরাতে দেখা গেল বিসিসিআই সভাপতিকে। লেজেন্ডস ক্রিকেট লিগে নামার জন্য জিমে ঘাম ঝরাতে দেখা গিয়েছে সৌরভকে।

আরও পড়ুনঃ শুটিংয়ে বন্দুকবাজদের হামলা, ধর্ষিতা ৮ অভিনেত্রী!

নিজেই ইন্সটাগ্রামে সেই ছবি শেয়ার করেছেন সৌরভ। একটা সময় সৌরভের নেতৃত্বে যুবরাজ সিং, মহম্মদ কাইফ, জাহির খানরা খেলেছেন। ফের সৌরভের অধিনায়কত্বে মাঠে নামবেন তাঁরাও। লেজেন্ডস ক্রিকেট লিগে ইন্ডিয়া মহারাজাসের জার্সিতে অধিনায়ক হিসেবে ধরা দেবেন ‘দাদা’।

20 17

লেজেন্ডস ক্রিকেট লিগের তরফেই জানানো হয়েছে, এবার ভারতের মাটিতেই বসতে চলেছে এই লিগের দ্বিতীয় মরশুমের আসর। সেখানেই একটি স্পেশ্যাল ম্যাচে খেলবেন তিনি। বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ।

ফের ২২ গজে মহারাজ, প্রস্তুতিও শুরু করে দিয়েছেন

সেখানেই জিমে কসরতের ছবি পোস্ট করে লিখেছেন, ট্রেনিংটা প্রচণ্ড উপভোগ করছেন। একইসঙ্গে মাঠে নামার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি। আজাদি কা মহোৎসবের জন্যই অনুষ্ঠিত হবে লেজেন্ডস ক্রিকেট লিগে চ্যারিটি ম্যাচ।

22 18
ফের ২২ গজে মহারাজ, প্রস্তুতিও শুরু করে দিয়েছেন

ফের ২২ গজে মহারাজ, প্রস্তুতিও শুরু করে দিয়েছেন

প্রাথমিকভাবে চেষ্টা করা হচ্ছিল, যদি ইডেনে ওই ম্যাচটির আয়োজন করা সম্ভব হয়, তাহলে ঘরের মাঠে ব্যাট হাতে নামতে দেখা যেত সৌরভকে। তবে তেমনটা হচ্ছে না বলেই খবর। ওই সময় বর্ষার জন্য ইডেনে ম্যাচ আয়োজন সম্ভব নয়। তবে দ্রুতই ভেন্যু চূড়ান্ত হয়ে যাবে বলে খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত