শুটিংয়ে বন্দুকবাজদের হামলা, ধর্ষিতা ৮ অভিনেত্রী!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একটি মিউজিক ভিডিও’র শুটিং চলছিল। হঠাৎ সেখানে হানা দিল বন্দুকবাজের দল। এরপর মাথায় বন্দুক ঠেকিয়ে একে একে আট মডেলকে ধর্ষণ করে তারা! ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পশ্চিমে ক্রুগারসডর্পের নামক শহরে।

আরও পড়ুনঃ নানা পাটেকর কে নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য তনুশ্রীর, তোলপাড় বলিউড

পুলিশমন্ত্রী ভেকি সেল সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার হামলা ও ধর্ষণের ঘটনায় নিরাপত্তা বাহিনী প্রায় ২০ সন্দেহভাজনের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, মিউজিক ভিডিও শুটিংয়ের প্রস্তুতি চলছিল।

শুটিংয়ে বন্দুকবাজদের হামলা, ধর্ষিতা ৮ অভিনেত্রী!

শুটিংয়ের সঙ্গে যুক্ত কলাকুশলীরা নিজেদের প্রয়োজনীয় সরঞ্জাম গুছিয়ে রাখছিলেন। অভিযোগ, তখনই বন্দুকবাজের দল সেখানে হাজির হয়। বন্দুক দেখিয়ে অন্তত আট জন মডেলকে গণধর্ষণ করে বন্দুকবাজরা। নির্যাতিতাদের প্রত্যেকের বয়স ১৮ থেকে ৩৫ এর মধ্যে বলে জানা গেছে।

17 20

এমনকী এক যুবতীকে ১০ জন মিলে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এমনকী মডেলদের নগ্ন করে তাঁদের সর্বস্ব লুটও করে নেয় বন্দুকবাজরা। এই ঘটনায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা অপরাধীদের গ্রেফতার করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।

19 17

শুটিংয়ে বন্দুকবাজদের হামলা, ধর্ষিতা ৮ অভিনেত্রী!

অভিযুক্তেরা দক্ষিণ আফ্রিকার বাসিন্দা নন বলে পুলিশের অনুমান। পুলিশের দাবি, দুষ্কৃতীরা অবৈধ খনি উত্তোলনের সঙ্গে জড়িত এবং দেশের বাইরে থেকে এসেছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত