নজরবন্দি ব্যুরোঃ ভাল আছেন সৌমিত্র বাবু, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন এক বেসরকারি হাসপাতালে। তার করোনা মুক্ত হওয়ার খবর মেলে বুধবার। করোনা মুক্ত হবার পর থেকেই তিনি দ্রুত চিকিৎসার সাড়া দিচ্ছেন। গত বৃহস্পতিবার থেকেই সৌমিত্র চট্টোপাধ্যেয়র শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হতে শুরু করে।
আরও পড়ুনঃ অবশেষে রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিকের ট্রায়াল শুরু হতে চলেছে ভারতে।
করোনা মুক্ত হওয়ার পর থেকে চিকিৎসকেরা আরো বেশ কয়েকটি পরীক্ষা করাচ্ছেন সৌমিত্র বাবুর। তিনি রয়েছেন নজরদারিতে। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তার শরীরে স্বাভাবিক রয়েছে অক্সিজেনের মাত্রা। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের রাতে ভাল ঘুম হয়েছে। ডাক্তারদের হাতে এসেছে স্বস্তির রিপোর্ট।
হাসপাতাল সূত্রে খবর,অভিনেতার গতকাল পর্যন্ত জ্বর না এলেও ছিল আচ্ছন্ন ভাব। তবে তিনি আজ অনেকটাই সুস্থ। মিউজিক থেরাপি চলছে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। তাকে শোনানো হচ্ছে রবীন্দ্র সংগীত।
ভাল আছেন সৌমিত্র বাবু, অভিনেতা কে শোনানো হচ্ছে তার অভিনীত ছবির গান ও। এছারাও সৌমিত্রবাবুর শারীরিক পরীক্ষার পর দেখা গিয়েছে সব রিপোর্ট সন্তোষজনক ও হৃদযন্ত্র, কিডনি, যকৃত্-সহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ সচল রয়েছে বর্ষীয়ান অভিনেতার।



