Sonia Gandhi: সংসদের বিশেষ অধিবেশনে কী নিয়ে আলোচনা চায় কংগ্রেস? জানিয়ে মোদীকে চিঠি সনিয়ার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সংসদের বিশেষ অধিবেশনে কী কী বিষয় নিয়ে আলোচনা করা প্রয়োজন তা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। এই চিঠিতে মোট ৯টি বিষয়ের কথা উল্লেখ করেছেন তিনি। সনিয়ার প্রস্তাবিত ৯টি বিষয়ের মধ্যে রয়েছে মণিপুর ইস্যু, মূল্যবৃদ্ধি, আদানি বিতর্ক ইত্যাদি।

আরও পড়ুনঃ যাদবপুর পরিদর্শনে ইসরো, নতুন কোন প্রযুক্তির সন্ধান দিল প্রতিনিধি দল?

চিঠিতে সনিয়া গান্ধী লিখেছেন, “আমাদের কেউই সংসদের বিশেষ অধিবেশনের আলোচ্যসূচি সম্পর্কে কিছু জানি না। জনস্বার্থের সঙ্গে যুক্ত এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করার সুযোগ আমরা পাব। আশা করব বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য নিয়ম মোতাবেক আমাদের জন্য সময় ধার্য করা হবে।” আসলে কংগ্রেসের তরফে একা সনিয়া গান্ধী প্রধানমন্ত্রীকে চিঠি দিলেও রাজনৈতিক মহলের ধারণা, এই ৯টি বিষয় আসলে ‘ইন্ডিয়া’ জোটের মস্তিষ্কপ্রসূত।

সংসদের বিশেষ অধিবেশনে কী নিয়ে আলোচনা চায় কংগ্রেস? জানিয়ে মোদীকে চিঠি সনিয়ার
সংসদের বিশেষ অধিবেশনে কী নিয়ে আলোচনা চায় কংগ্রেস? জানিয়ে মোদীকে চিঠি সনিয়ার

আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর, পাঁচ দিনের জন্য সংসদের বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্র। কেন এই অধিবেশন ডাকা হল, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। ‘এক দেশ এক ভোট’ নিয়ে বিল পেশ করতে চায় কেন্দ্র সরকার, এরকম আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সংসদের বিশেষ অধিবেশনে কী নিয়ে আলোচনা চায় কংগ্রেস? জানিয়ে মোদীকে চিঠি সনিয়ার

সংসদের বিশেষ অধিবেশনে কী নিয়ে আলোচনা চায় কংগ্রেস? জানিয়ে মোদীকে চিঠি সনিয়ার

সনিয়ার প্রস্তাবিত ৯টি বিষয়ের মধ্যে, মূল্যবদ্ধি পরিস্থিতি, কর্মসংস্থানের অভাব, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সংকট, মণিপুর পরিস্থিতি, হরিয়ানায় সাম্প্রদায়িক দাঙ্গার মতো বিষয় রয়েছে। সংসদের বিশেষ অধিবেশন প্রসঙ্গে কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, “সংসদের বিশেষ অধিবেশন কেন ডাকা হয়েছে কেউ জানে না। আমরা তো মোদী চালিশা শুনতে যাব না। দেশের মানুষের অনেক প্রশ্ন রয়েছে। তার জবাব সরকারকে দিতে হবে।”

সংসদের বিশেষ অধিবেশনে কী নিয়ে আলোচনা চায় কংগ্রেস? জানিয়ে মোদীকে চিঠি সনিয়ার
সংসদের বিশেষ অধিবেশনে কী নিয়ে আলোচনা চায় কংগ্রেস? জানিয়ে মোদীকে চিঠি সনিয়ার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর