বড়সড় জালিয়াতি মামলায় জড়ালেন সোনাক্ষী, জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আইনি বিপাকে সোনাক্ষী সিনহা। বেশ বড়সড় জালিয়াতি মামলার অভিযোগ উঠেছে নায়িকার বিরুদ্ধে। এমনকি জালিয়াতি মামলায় তাঁর বিরুদ্ধে জারি হয়েছে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা। দিল্লির একটি অনুষ্ঠানে পারফর্ম করার জন্য অগ্রিম লক্ষাধিক টাকা নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হননি নায়িকা।

আরও পড়ুনঃ রাজ্যের প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রীর মধ্যে তফাৎ কোথায়? জানালেন সৌরভ

অনুষ্ঠান আয়োজক সংস্থার দাবি, সোনাক্ষীকে ৩৭ লাখ টাকা ট্রান্সফার করেছিলেন তারা। তা সত্ত্বেও ঐ অনুষ্ঠানে তিনি আসেননি। এই জালিয়াতি মামলায় নিজের বক্তব্য রেকর্ড করতে মোরাদাবাদ যাওয়ার কথা নায়িকার।

বড়সড় জালিয়াতি মামলায় জড়ালেন সোনাক্ষী
বড়সড় জালিয়াতি মামলায় জড়ালেন সোনাক্ষী

সূত্রের খবর সোনাক্ষীর ম্যানেজার আয়োজকদের টাকা ফেরত দিতে না চাওয়ায়ই নায়িকার বিরুদ্ধে মামলা করেছে আয়োজক সংস্থা। সূত্র আরও জানা যাচ্ছে মামলা দায়ের করার পর নাকি একবার থানায় হাজিরা দিয়েছেন সোনাক্ষী।

বড়সড় জালিয়াতি মামলায় জড়ালেন সোনাক্ষী
বড়সড় জালিয়াতি মামলায় জড়ালেন সোনাক্ষী

বড়সড় জালিয়াতি মামলায় জড়ালেন সোনাক্ষী, জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

কিন্তু তার পর থেকে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। এর ফলেই সোনাক্ষীর নামে জামিন অযোগ্য ধারায় জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে সোনাক্ষী বা তাঁর ম্যানেজার মুখ খোলেননি। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত