Tollywood: নাম না করে সহ অভিনেত্রীকে কটাক্ষ সোহিনীর! রেগে শুটিং সেট ছাড়লেন তৃণা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিনোদন জগতে অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে বিবাদ, মনোমালিন্য কোনও নতুন বিষয় নয়। এগিয়ে থাকার দৌড়ে নিত্যদিন প্রতিযোগিতা লেগে রয়েছে। যদি দুই নায়িকার ‘ক্যাট ফাইটিং’-এর খবর সামনে আসে, তবে তো দর্শকদের মধ্যে কৌতূহলের শেষ নেই। এবার নাকি দ্বন্দ্বে জড়িয়েছেন তৃণা সাহা এবং সোহিনী সরকার। দুই অভিনেত্রীর বিবাদের জেরে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে প্রযোজনা সংস্থা।

আরও পড়ুন: ফের বিচ্ছেদ বলিউডে! ১৮ বছর পার করে সংসার ভাঙলেন ফারদিন-নাতাশা

ক্যামেলিয়া প্রোডাকশন এবং রুদ্রনীল ঘোষের ওয়ার্কশপ প্রোডাকশনস প্রযোজিত ‘মাতঙ্গী’ ওয়েব সিরিজে অভিনয় করছেন টলিপাড়ার দুই জনপ্রিয় মুখ তৃণা সাহা ও সোহিনী সরকার। জানা গিয়েছে, শুটিং সেটে সোহিনীর জন্য মেকআপ আর্টিস্ট ও ভ্যানিটি ভ্যানের ব্যবস্থা দেখে তৃণাও দাবি করেন তাঁরও আলাদাভাবে ব্যবস্থা চাই। এইখানেই শুরু হয় ‘অশান্তি’। ‘মাতঙ্গী’ টিমের একাংশের দাবি, তৃণা প্রযোজনা সংস্থার টিমের সঙ্গে ভাল ভাবে কথা বলেননি। এমনকি সিরিজের পরিচালক সৌমিক চট্টোপাধ্যায় ও দীপাঞ্জন সুরঞ্জনা চন্দের সঙ্গে খারাপভাবে আচরণ করেছেন বলেও অভিজগ ওঠে। তৃণা নাকি সেটের মধ্যেই চিৎকার শুরু করে দেন।

নাম না করে সহ অভিনেত্রীকে কটাক্ষ সোহিনীর! রেগে শুটিং সেট ছাড়লেন তৃণা

এই পরিস্থিতিতেই ‘আগুনে ঘি’-এর কাজ করে সোহিনীর একটি মেসেজ। আর্টিস্ট গ্রুপে মেসেজ পাঠিয়ে ‘সত্যবতী’ জানান, ২০১৮ সালে থেকে ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট ও হেয়ারস্টাইলিস্ট পেয়ে থাকেন, নিজের যোগ্যতায় প্রযোজনা সংস্থার সঙ্গে অশান্তি না করেই তিনি এই সুবিধা পেয়েছেন। তাই এই বিষয় নিয়ে যাতে শুটিংয়ের পরিবেশ নষ্ট না নয় সেকথাও উল্লেখ করেছেন সোহিনী। একথা তৃণার কানে যাওয়ার পর অপমানিত বোধ করেন তিনি। শোনা যায়, এরপরই নাকি তিনি শুটিং সেট ছেড়ে বেরিয়ে যান।

নাম না করে সহ অভিনেত্রীকে কটাক্ষ সোহিনীর! রেগে শুটিং সেট ছাড়লেন তৃণা

ছোট পর্দার ‘খড়কুটো’ ধারাবাহিক খ্যাত তৃণা সাহার দাবি, সোহিনীকে ক্ষমা চাইতে হবে। কিন্তুওন্য অভিনেত্রী রাজি নন। এদিকে দুজনের বিবাদের জেরে বিপাকে পড়েছে প্রযোজনা সংস্থা। থমকে রয়েছে শুটিংয়ের কাজ। জানা গিয়েছে, তৃণার সঙ্গে অর্ধেকের বেশি শুটিং হয়ে গিয়েছে। এই মুহূর্তে তাঁকে রিপ্লেস করা সম্ভব নয়। এদিকে এইভাবেই মনোমালিন্য থাকলে প্রযোজনা সংস্থা যে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়বে সেকথা বলাই বাহুল্য।

নাম না করে সহ অভিনেত্রীকে কটাক্ষ সোহিনীর! রেগে শুটিং সেট ছাড়লেন তৃণা

নাম না করে সহ অভিনেত্রীকে কটাক্ষ সোহিনীর! রেগে শুটিং সেট ছাড়লেন তৃণা
নাম না করে সহ অভিনেত্রীকে কটাক্ষ সোহিনীর! রেগে শুটিং সেট ছাড়লেন তৃণা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন