Bollywood: ফের বিচ্ছেদ বলিউডে! ১৮ বছর পার করে সংসার ভাঙলেন ফারদিন-নাতাশা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য। অবশেষে যবনিকা পতন। আলাদা হচ্ছেন ফারদিন খান ও স্ত্রী নাতাশা মাধবনী। ২০০৫ সালে অভিনেত্রী মুমতাজের মেয়ে নাতাশার সঙ্গে বিয়ে হয় অভিনেতার। ধুমধাম করেই বিয়ে হয় তাঁদের। দুই সন্তানের বাবা-মা ফারদিন-নাতাশা। দিয়ানি এবং আজারিয়াস তাঁদের দুই সন্তানের নাম।

আরও পড়ুনঃ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লজ্জার হার, কী বললেন হার্দিক-রাহুল

জানা গিয়েছে, এক বছরের বেশি সময় ধরে আলাদা থাকছিলেন ফারদিন এবং তাঁর স্ত্রী। পারস্পরিক সমঝোতার মধ্যে দিয়েই এই বিচ্ছেদ আসছে, খবর এমনটাই। এক বছরের বেশি সময় ধরে আলাদা থাকছেন দম্পতি।

12 17
ফের বিচ্ছেদ বলিউডে! ১৮ বছর পার করে সংসার ভাঙলেন ফারদিন-নাতাশা

‘নো এন্ট্রি’ অভিনেতা তাঁর মায়ের সঙ্গে মুম্বইয়ে থাকেন। নাতাশা তাঁর পরিবারের সঙ্গে লন্ডনে। কেন এই বিচ্ছেদ? মুখ খোলেননি কেউই। উল্লেখ্য, বলিউডে হাতেখড়িতেই পেয়েছিলেন সাফল্য। কিন্তু ফিল্মি পরিবার থেকে এসেও বিস্মৃতির অতলে হারিয়ে গিয়েছেন ফারদিন।

ফের বিচ্ছেদ বলিউডে! ১৮ বছর পার করে সংসার ভাঙলেন ফারদিন-নাতাশা

14 17

তবে ফের ফারদিনের নতুন ছবি আসছে। একটি হরর ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। এই ছবিতে তিনি ছাড়াও আছেন রীতেশ দেশমুখ। এছাড়াও ‘নো এন্ট্রি’ ছবির সিক্যুয়েল আসতে চলেছে বলেও শোনা যাচ্ছে। সেই ছবিতে তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।

13 20

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন