মারপিট কাণ্ডে আরও বিপাকে সোহম, এবার হাইকোর্টে গেলেন রেস্তরাঁ মালিক

Soham Chakraborty: শুটিং করতে গাড়ি রাখাকে কেন্দ্র করে অশান্তির জেরে রেস্তরাঁ মালিককে চড় মারার অভিযোগ উঠেছে বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরও বিপাকে অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী। বিধায়ক সোহমের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ রেস্তরাঁ মালিক। অভিযোগ, আনিসুল এবং তাঁর পরিবার হুমকির মুখে আছে। তাই নিজের ও পরিবারের নিরাপত্তা এবং এই ঘটনায় যথাযথ তদন্ত চেয়ে আবেদন করে মামলা করার আর্জি রেস্তরাঁ মালিকের। মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

আরও পড়ুন: গরম থেকে রেহাই, কবে বৃষ্টি? জানালো হাওয়া অফিস

এই সপ্তাহেই শুনানির সম্ভাবনা। গত কয়েকদিন ধরে সংবাদ শিরোনামে রেস্তরাঁ কাণ্ড। শুটিং করতে গাড়ি রাখাকে কেন্দ্র করে অশান্তির জেরে রেস্তরাঁ মালিককে চড় মারার অভিযোগ উঠেছে বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। অভিযোগ, বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও এখনও কোনও পদক্ষেপ করেনি থানা।

এর পরই মামলা দায়েরের অনুমতি চেয়ে হাই কোর্টে আবেদন করেন রেস্তরাঁ মালিক। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। আনিসুলের দাবি, তিনি পুরো বিষয়টি পুলিশকে জানিয়েছেন। তাঁর আরও দাবি, মারধরের ভিডিয়ো সিসি ক্যামেরাতেও ধরা পড়েছে। মারধরের ঘটনা সম্পর্কে সোহমকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,

মারপিট কাণ্ডে আরও বিপাকে সোহম, এবার হাইকোর্টে গেলেন রেস্তরাঁ মালিক

sohom1 2

‘‘অভিষেককে বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি করেছে সেটা মেনে নেওয়া যায় না। চারটে চড় মেরেছি। ধাক্কা দিয়েছি। অভিনেতারাও মানুষ। আমাদেরও আবেগ আছে।’’ যদিও পরে তিনি এ ব্যাপারে ক্ষমা চান।সোহমের কীর্তির নিন্দা করেছেন তারই দলের সাংসদ দেব। তিনি বলেছেন, ‘সোহমের ক্ষমা চাওয়া উচিৎ’। সব মিলিয়ে এই ঘটনা এখন উচ্চআদালতের দরজায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন