জামাইষষ্ঠীতে আমজনতার জন্য সুখবর দিতে পারল না হাওয়া অফিস। আজও পুড়ছে দক্ষিণবঙ্গ। তবে উত্তরবঙ্গে সম্ভাবনা রয়েছে বৃষ্টির। চরম তাপপ্রবাহের সর্তকতা পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত বিভিন্ন রাজ্যে।অপর দিকে দক্ষিণবঙ্গে কিছু জেলায় আজও তাপপ্রবাহের সতর্কবার্তা।বিপরীত ছবি উত্তরে।
আরও পড়ুনঃ দেবের দাদাগিরি! সোহমকাণ্ডে ঘাটালের সাংসদকে নিশানা মদনের



ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ। বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস।আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার বিকেল পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়াতে।



তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান এবং হুগলিতে। আজ দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গরম থেকে রেহাই, কবে বৃষ্টি? জানালো হাওয়া অফিস
weather
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্ষা আসতে আরও ২ থেকে ৩ দিন সময় লাগবে।







