নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার সমাজকর্মী তিস্তা শেতলবাদ-এর অন্তবর্তী জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। পাশাপাশি আদালত উল্লেখ করেছে, ‘শুধুমাত্র অন্তর্বর্তীকালীন জামিনের দৃষ্টিকোণ থেকে’ বিষয়টি বিবেচনা করা হয়েছে এবং ‘গুজরাত হাইকোর্ট স্বাধীনভাবে তিস্তার জামিনের আবেদনের সিদ্ধান্ত নেবে।
আরও পড়ুনঃ ‘দিদি আরএসএসের মধ্যে বিপ্লবী, শহিদ খুঁজে পায়’ ফের মমতাকে কটাক্ষ অধীরের


এই আদালতের করা কোনও পর্যবেক্ষণের দ্বারা প্রভাবিত হবে না।’ তিস্তা শেতলবাদ-এর পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে, এই শর্ত দেওয়া হয়েছে তিস্তাকে। কিন্তু শুক্রবার শীর্ষ আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, তিস্তাকে সম্পূর্ণরূপে জামিনে মুক্ত করা যায় কিনা, সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে গুজরাট হাই কোর্ট।

তিস্তার মামলা সংক্রান্ত কোনও ক্ষেত্রে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না। এমনকি শীর্ষ আদালতের কোনও নির্দেশেরও কোনও প্রভাব থাকবে না গুজরাট আদালতের তদন্তে। টানা দু’মাস জেলে রাখা হয়েছিল সমাজকর্মী তিস্তা শেতলবাদকে। সেই বিষয়ে গতকালই উদ্বেগ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ইউইউ ললিত বলেন,



অবশেষে জামিন পেলেন সমাজকর্মী তিস্তা শেতলবাদ

“এটি এমন কোনও অপরাধের মামলা নয়, যার জন্য জামিন দেওয়া যাবে না। তাছাড়া তিনি একজন মহিলা। দু’মাস ধরে জেলে রয়েছেন। অথচ আজ অবধি তাঁর বিরুদ্ধে চার্জশিট তৈরি করা গেল না”। অপরদিকে অন্য দুই বিচারপতি এস রবীন্দ্র ভাট ও বিচারপতি সুধাংশু ধুলিয়াও বলেন, “তিনি একজন মহিলা। কী করে একটি আদলত ছয় সপ্তাহ পরে অভিযুক্তের জবাবদিহি চাইতে পারে”?







