Adhir Chowdhury: ‘দিদি আরএসএসের মধ্যে বিপ্লবী, শহিদ খুঁজে পায়’ ফের মমতাকে কটাক্ষ অধীরের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বর্তমান রাজ্য রাজনীতিতে শাসক দল তৃণমূল কিছুটা কোণঠাসা। একদিকে শিক্ষক নিয়োগ মামলায় জেলে পার্থ চ্যাটার্জি। অপর দিকে গরু পাচার কান্ডে জেলে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আর সব শেষে আজ ফের কয়লা কান্ডে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় আজ ইডি-র জেরার সামনে হাজির।

আরও পড়ুনঃ অপেক্ষা ছিল আদালতের সবুজ সংকেতের, পর্ষদ ভবনে গেল সিবিআই

এই অবস্থায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী ফের এক বার কটাক্ষ করলেন মমতাকে। মুখ্যমন্ত্রী তৃণমূল ছাত্র সমাবেশে বলেছিলেন, আরএসএসে অনেক ভাল লোক রয়েছে এবং তারা বিজেপিকে পছন্দ করে না। মমতার এই বক্তব্যের রেশ ধরে অধীর বাবু বলে, “দিদি আরএসএসের মধ্যে বিপ্লবী, শহিদ খুঁজে পায়। মমতা অতীতে আরএসএসের সঙ্গে ছিলেন, আগামী দিনেও তাঁকে থাকতে হবে। আরএসএস ছাড়া বাঁচার কোনও উপায় নেই। আমাদের কাছে খবর আছে, অভিষেকও সম্প্রতি আরএসএসের সদর দফতরে গিয়ে ‘মুলাকাত’ করে এসেছেন।

23 1

মমতা আরএসএসের বিরুদ্ধে মুখ খুলতে চান না, কিন্তু মুসলিম ভোট ব্যাঙ্ক অটুট রাখতে আরএসএসের বিরুদ্ধে কথা বলতে হয়।” এছারাও দুর্নীতি ইস্যু নিয়ে রাজ্য সরকারের মামলা এবং অভিষেককে ইডির তলব নিয়ে মুখ খোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেন, “মোদী আর দিদির সমঝোতা হয়েছে, এটা প্রমাণ হয়ে যাচ্ছে। সেই কারণে ভাইপোকে একটু নাড়াচাড়া করে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হচ্ছে।”

'দিদি আরএসএসের মধ্যে বিপ্লবী, শহিদ খুঁজে পায়' ফের মমতাকে কটাক্ষ অধীরের

অধীর বলেন, “সরকারি কোষাগারের টাকা খরচ করে ইডি সিবিআইয়ের বিরুদ্ধে মমতা হাইকোর্টে গিয়েছেন। বিরোধিতা করতে হলে লোকের থেকে চাঁদা তুলে, মানুষের কাছে হাত পেতে টাকা দিয়ে মামলা লড়তে পারতেন। কিন্তু তা না করে চোরদের বাঁচাতে রাজ্য সরকারের টাকা খরচ করে হাইকোর্টে যাওয়া হয়েছে।

'দিদি আরএসএসের মধ্যে বিপ্লবী, শহিদ খুঁজে পায়' ফের মমতাকে কটাক্ষ অধীরের

‘দিদি আরএসএসের মধ্যে বিপ্লবী, শহিদ খুঁজে পায়’ ফের মমতাকে কটাক্ষ অধীরের

আমার চাই কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত জারি থাক। দিদি নিজেই স্বীকার করেছেন তিনি ও তাঁর ঘরের লোকরা চৌর্যবৃত্তিতে জড়িতে। সেই কারণেই বুলডোজ়ার দিয়ে ঘরবাড়ি ভেঙে ফেলার কথা বলেছেন।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত