SSC-TET Scam: অপেক্ষা ছিল আদালতের সবুজ সংকেতের, পর্ষদ ভবনে গেল সিবিআই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গেল সমস্ত রায়কেই বহাল রেখেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ আদালতের নজরদারিতে সিবিআইকে তদন্ত চালাতে এই নির্দেশ দিয়েছিল হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অপেক্ষা ছিল আদালতের সবুজ সংকেতের, ঠিক তার পরেই প্রাথমিক শিক্ষা পর্ষদের ভবনে সিবিআইয়ের অভিযান।

আরও পড়ুনঃ Shuvendu Adhikari: নবান্ন অভিযান সফল করতে এবার বাংলা জুড়ে সভা শুভেন্দুর

সূত্রের খবর, আদালতের নির্দেশের পরেই এদিন নিজাম প্যালেসে বৈঠকে বসে সিবিআইয়ের আধিকারিকরা। এরপরেই সিবিআই আধিকারিকরা সরাসরি সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে হানা দেয়। একজন ডিজিটাল ডেটা এক্সপার্ট রয়েছেন এই টিমের মধ্যে। তাঁরা একাধিক কম্পিউটার খতিয়ে দেখছেন। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, এদিন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাইয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিক মামলায় সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ।বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের জন্য সিবিআইয়ের একটি এসআইটি গঠন করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে স্পষ্ট ছিল আদালতের তত্ত্বাবধানে তদন্ত হবে। সেই রায়কেও বহাল রেখেছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে সময় অনুযায়ী আদালতে রিপোর্ট পেশ করতে হবে।

অপেক্ষা ছিল আদালতের সবুজ সংকেতের, অভিযানে নামল সিবিআই 
অপেক্ষা ছিল আদালতের সবুজ সংকেতের, অভিযানে নামল সিবিআই

একইসঙ্গে ২৬৯ জনকে চাকরি পদ থেকে বরখাস্ত করেছিল আদালত। ডিভিশন বেঞ্চের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। সেই নির্দেশ বহাল থাকবে। এই বরখাস্ত নিয়ম মেনেই হয়েছে স্পষ্ট করেছেন বিচারপতি। সিবিআই তদন্তের বিষোয়েও কোনও হস্তক্ষেপ করা হয়নি।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একযোগে ২৬৯ জনকে প্রাথমিক শিক্ষক পদ থেকে বরখাস্ত করেছিলেন। আজ বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, ২৬৯ জন নিজেদের বক্তব্য সিঙ্গেল বেঞ্চে রাখতে পারবেন। বিচারপতি সেই বক্তব্য শুনবেন। ডিভিশন বেঞ্চে স্পষ্ট করা হয়েছে এই ২৬৯ জন জানতেন তাঁদের নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। এর সঙ্গে কোন পর্যায়ের দুর্নীতি হয়েছে তাঁরা সেটা জানতেন। সেই জ্ঞান নিয়েই এই ২৬৯ জন নিয়োগপত্র হাতে নিয়েছিলেন।

অপেক্ষা ছিল আদালতের সবুজ সংকেতের, অভিযানে নামল সিবিআই 

অপেক্ষা ছিল আদালতের সবুজ সংকেতের, অভিযানে নামল সিবিআই 
অপেক্ষা ছিল আদালতের সবুজ সংকেতের, অভিযানে নামল সিবিআই

একইসঙ্গে আদালতের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, সভাপতি পদ থেকে মানিক ভট্টাচার্যকে অপসারণের বিষয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন মানিক ভট্টাচার্যকে অপসারিত করতে হবে। সেই নির্দেশও আজ বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ। দুর্নীতির কারণে পদ ফিরে পাবেন না মানিক স্পষ্ট করেছে আদালত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত