নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে এখন দুর্গা পুজো নিয়ে সাজো সাজো রব। গত কালই মুখ্যমন্ত্রী বাঙালীর সেরা উৎসবের ঢাকে কাঠি ফেলে দিয়েছেন। কাল থেকে আগামী এক মাস উৎসব মুখোর থাকবে বাংলা। কিন্তু রাজ্য রাজনীতিতে পুজোর আগেই বড় আন্দোলন করতে চলেছে বিজেপি।
আরও পড়ুনঃ নন্দীগ্রাম মামলায় সুপ্রিম ধাক্কা শুভেন্দুর, হাই কোর্টে হবে শুনানি


আগামী ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযান কর্মসূচি সফল করতে রাজ্য জুড়ে জনসভা ও পথ সভা করবে বিজেপি। আর এই নিয়ে আজ শুক্রবার থেকেই শুরু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাংলা সফর। বাংলা জুড়ে এই কর্মসূচীকে সফল করতে প্রায় ১২ টি সভা করবেন শুভেন্দু।

সফরে উত্তরের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার যেমন রয়েছে তেমনই থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। যেমন আজ অনুব্রতর গড় বীরভূমের দুবরাজপুরে সভা করবেন বিরোধী দলনেতা। এর পর মেদিনীপুরের দাসপুরে। রবিবার সভা হাওড়ার উলুবেড়িয়ায়।



এর পরে প্রতি দিন যথাক্রমে হুগলির উত্তরপাড়া, নদিয়ার দত্তফুলিয়া, হাওড়ার সাঁকরাইল, দক্ষিণ কলকাতার খিদিরপুরে সমাবেশ রয়েছে শুভেন্দুর। এর পরে ৮ সেপ্টেম্বর যাবেন আরামবাগে। এর পরে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে সমাবেশ।

নবান্ন অভিযান সফল করতে এবার বাংলা জুড়ে সভা শুভেন্দুর
একেবারে শেষে পর পর দু’দিনে সভা করবেন নিজের এলাকা পূর্ব মেদিনীপুরের কাঁথির হেঁড়িয়া এবং পরের দিন হুগলির পান্ডুয়ায়। রাজ্য জুড়ে সভা করার পর আগামী ১৩ তারিখ নবান্ন অভিযানে নামবে বিজেপি।







