লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে প্রয়াত স্বামী অগ্নিবেশ। #BreakingNews

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে প্রয়াত স্বামী অগ্নিবেশ। দিল্লিতে লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্স ইনস্টিটিউটে আজ সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে স্বামী অগ্নিবেশের বয়স হয়েছিল ৮০ বছর। বিশিষ্ট সমাজকর্মী এবং আর্য সমাজ-এর নেতা স্বামী অগ্নিবেশ লিভার অব সিরোসিসে ভুগছিলেন।

আরও পড়ুনঃ দেখুন রাজ্যের জেলাভিত্তিক পরিসংখ্যান। আপনার জেলার করোনা চিত্র।

মাল্টি অর্গান ফেলিওরের জন্য গত মঙ্গলবার থেকে তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল দিল্লির লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্স ইনস্টিটিউটে। শুক্রবার তাঁর শারীরিক অবস্থার ব্যাপক অবনতি হয়। আজ সন্ধ্যা ৬টা নাগাদ হৃদ রোগে আক্রান্ত হন তিনি। এরপর চিকিৎসক দের সব চেষ্টাকে ব্যর্থ করে সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ মৃত্যু হয় তাঁর।

লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে প্রয়াত স্বামী অগ্নিবেশ। তিনি নিজের কর্মজীবন শুরু করেছিলেন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের লেকচারার হিসেবে। বন্ডেড শ্রমিক লিবারেশনের মাধ্যমে তিনি ভীষন জনপ্রিয় হয়ে ওঠেন। স্বামী অগ্নিবেশ হরিয়ানার রাজ্যের শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেছেন, ছিলেন বিধায়কও। ১৯৭৭ সালে হরিয়ানা বিধানসভায় নির্বাচিত হন তিনি। পাশাপাশি কাজ করেছেন ইউনাইটেড নেশনসের হয়েও।

দেশের জন্যে একাধিক গুরুত্বপূর্ণ কাজ করেছেন আর্য সমাজের এই নেতা। তিনি মাওবাদীদের হাত থেকে ৫ পুলিসকর্মীর মুক্তির ব্যাবস্থা করেছিলেন, নিয়েছিলেন মধ্যস্থতাকারীর ভূমিকা। ২০১১ সালে লোকপাল বিল নিয়ে আন্না হাজারের আন্দোলনে যোগ দেন স্বামী অগ্নিবেশ। আর্য সমাজের নেতা হয়েও তিনি উগ্র হিন্দুত্ববাদ কে কখনই প্রাধান্য দেননি। এই কারনে আরএসএসের রোষের মুখে পড়তে হয়েছিল তাঁকে। ২০১৮ সালে ঝাড়খণ্ডে তাঁর উপরে হামলা করেছিল বিজেপি যুব মোর্চা।

মহিলা ভ্রূণ হত্যার বিরুদ্ধে অভিযান করা অগ্নিবেশ নারী মুক্তি সহ বিভিন্ন সামাজিক ক্ষেত্রের কাজ করে গিয়েছেন। তাঁর মৃত্যুতে শোকাহত সব মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন