দেখুন রাজ্যের জেলাভিত্তিক পরিসংখ্যান। আপনার জেলার করোনা চিত্র। #Exclusive

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেখুন রাজ্যের জেলাভিত্তিক পরিসংখ্যান। আপনার জেলার করোনা চিত্র। রাজ্যে একদিকে বাড়ছে সুস্থতার হার অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে ৩ হাজার ১৫৭ জন। আজও সংক্রামিত রাজ্যের সব জেলা। অন্যদিকে একই দিনে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ১৬ জন। এই দুই পরিসংখ্যানের মাঝে দুঃখের বিষয় হল এদিনও করোনায় মৃত্যু হয়েছে ৫৭ জনের।

আরও পড়ুনঃ রাজ্যে ফের করোনার তাণ্ডব। লাফিয়ে বাড়ল মৃত্যু সংখ্যা। দেখুন বুলেটিন

রাজ্যে করোনা ভাইরাসের প্রাথমিক পর্যায়ে কলকাতা এবং তাঁর যমজ শহর হাওড়া তে হুহু করে বাড়ছিল করোনা সংক্রমণ। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। সংক্রমণ কমছে কলকাতা এবং হাওড়া জেলাতে। এদিন হাওড়া জেলায় নতুন করে সংক্রামিত হয়েছেন ১৪৬ জন, যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৭২। একই দিনে হাওড়া তে করোনা মুক্ত হয়েছেন ১৭০ জন। যানিয়ে হাওড়া তে মোট সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ৫৭৮ জন। অর্থাৎ হাওড়া জেলাতে আর অ্যাকটিভ আক্রান্ত রয়েছেন মাত্র ৮৪৯ জন। এদিন জেলায় মৃত্যুর ঘটনা ঘটেছে ৭ টি। যা নিয়ে মোট মৃত্যু সংখ্যা পৌঁছে গেছে ৪৪৫ এ।

আজ উত্তর ২৪ পরগণাতে সংক্রামিত হয়েছেন ৫৩২ জন। যা নিয়ে মোট সংক্রামিতের সংখ্যা এখন জেলা জুড়ে ৪০ হাজার ৫১১ জন। উত্তর ২৪ পরগণাতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩৫ হাজার ৩৬ জন। আজ এই জেলায় সুস্থ হয়ে উঠেছেন ৫৮০ জন। অন্যদিকে আজ জেলা জুড়ে মৃত্যু হয়েছে ৮ জনের। জেলায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৬০ জনের। পাশাপাশি জেলাজুড়ে এখন চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৬১৫ জন। আজ এই জেলায় চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা কমেছে ৫৬ জন।

অন্যদিকে আজ শহর কলকাতা ফের ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগণার থেকে। সংক্রামিত হয়েছেন ৫৪৩ জন। যা নিয়ে কলকাতায় এখন পর্যন্ত সংক্রামিত হলেন ৪৫ হাজার ৫০০ জন। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ৯০৯ জন। যার মধ্যে এদিন সুস্থ হয়ে উঠেছেন ৪৮৩ জন। আজ কলকাতায় মৃত্যু হয়েছে ১৬ জনের। যা নিয়ে মোট মৃত্যু সংখ্যা পৌঁছে গেল ১ হাজার ৪৫৯ তে। শহরে এখন চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১৪২ জন। এদিন গতকালের থেকে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪৪ জন।

দেখুন রাজ্যের জেলাভিত্তিক পরিসংখ্যান। আপনার জেলার করোনা চিত্র। এদিন রাজ্যের সবকটি জেলাতেই করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। পাশাপাশি সব কটি জেলা থেকেই বহু মানুষ করোনা মুক্ত হয়েছেন। উল্লেখ্য এদিন রাজ্যের ১১ টি জেলায় করোনা মৃত্যু হয়েছে এবং চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা কমেছে ১২ টি জেলায়। রাজ্যের সব জেলা জুড়ে এখন চিকিৎসাধীন রয়েছেন ২৩ হাজার ৪৬১ জন। দেখুন জেলা ভিত্তিক পরিসংখ্যান।

11 page 002 1

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত