নজরবন্দি ব্যুরোঃ আগুন নেভানোর আছিলায় আগুন লাগাচ্ছে পাকিস্তান। রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে ইমরান খানের বক্তব্যের জবাব দিতে গিয়ে এমন ভাষাতেই তোপ দাগা হল ভারতের তরফে। ভারতের ফার্স্ট সেক্রেটারি স্নেহা দুবে (Sneha dube) পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে তুলোধনা করেন।
আরও পড়ুনঃ ডিলে করা যাবেনা দুয়ারে রেশনের পাইলট প্রজেক্টে, ডিলারদের সাফ বার্তা খাদ্য দফতরের
স্নেহা বলেন, ‘পাকিস্তান রাষ্ট্রসংঘে ভারতের সম্পর্কে ভুল তথ্য বলে এর অপব্যবহার করছে। এটা খুব দুঃখের।’ তিনি আরও জানান, বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরির জন্য ভারত নয়, পাকিস্তানকে সচেতন ভাবে কাজ করতে হবে। পাকিস্তান ওসামা বিন লাদেনকে (Osama bin Laden) আশ্রয় দিয়েছিল।

আজও পাক নেতারা তাকে শহিদের মর্যাদা দেয়। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের (United Nations Security Council) তালিকায় থাকা জঙ্গিদের বেশিরভাগই ওই দেশে রয়েছে।’ স্নেহা আরও বক্তব্য, জঙ্গি কার্যকলাপ এবং তাদের সমর্থনের বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য পাকিস্তান বারংবার কাশ্মীর প্রসঙ্গ নিয়ে ভারতকে আক্রমণ করতে চায়।

কিন্তু এতে বিশেষ কোন লাভ হয় না কারণ গোটা বিশ্ব জানে পাকিস্তানের ভূমিকা কী সন্ত্রাসবাদের পেছনে। কিন্তু বারবার পাকিস্তান (Pakistan) চেষ্টা করে যাতে তাদের দিক থেকে নজর ঘুরিয়ে ভারতকে আক্রমণ করা যায় এবং এই সুযোগে বিভিন্ন দেশে সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়া যায়।
পাকিস্তানকে জবাব দিতে স্নেহা দুবের মত এক কূটনীতিজ্ঞই কাফি

প্রসঙ্গত এর আগেও অনেক বার রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর প্রসঙ্গ তুলেছে পাকিস্তান। আর তাকে প্রচ্ছন্য মদত দিয়ে এসেছে চিন। এবার তার অন্যথা হয়নি। কিন্তু এবার পাকা প্রধানমন্ত্রীকে ভাল করে ধুয়ে ছেড়েছেন ভারতের এই মহিলা কূটনীতিবিদ। যা শুধু ভারতে কাছে নয় গোটা বিশ্বের কাছে তাঁর এই বক্তব্য প্রশংসা পেয়েছে।



