পায়ে ব্যাথা, ব্যান্ডেজ! বাধ্য হয়েই হয়তো মমতার সভায় থাকবেন না শিশির!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পায়ে ব্যাথা, ব্যান্ডেজ! বাধ্য হয়েই হয়তো মমতার সভায় থাকবেন না শিশির! দলে থেকে দলবিরোধী কাজ করলে তাড়িয়ে দিন! শিশির অধিকারী কে নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইঙ্গিত যে শুভেন্দু-র দিকে তা বলাই বাহুল্য। শুভেন্দুকে নিয়ে শেষ পর্যন্ত কি হতে পারে তা এখনও স্পষ্ট নয়। মঙ্গলবারই শুভেন্দুর সঙ্গে বৈঠক ফলপ্রসু হয়েছে বলে দাবি করেছিলেন, সাংসদ সৌগত রায়৷ আর তার ২৪ ঘন্টা পার হতে না হতেই আবারও বেঁকে বসেন শুভেন্দু।

আরও পড়ুনঃ ‘ভাল ছেলে’ রাজীব, শুভেন্দু কে স্বাগত জানাতে অপেক্ষা করছেন দিলীপ ঘোষ!

তারপর থেকেই কার্যত শুভেন্দু অধিকারী কে ঝেড়ে ফেলে দিয়েছে তৃণমূল।  তৃণমূল কর্মচারী ফেডারেশনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। পাশাপাশি শুভেন্দুর বাবা শিশির অধিকারী কে কড়া নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সমস্ত ঘটনা ঘটেছে গত ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে। এদিকে আগামীকাল মমতা বন্দোপাধ্যায়ের সভা মেদিনীপুর কলেজ মাঠে। তাঁর আগে অসুস্থ হয়ে পড়লেন শুভেন্দু-র বাবা শিশির অধিকারী!!! পায়ে তাঁর মস্ত ব্যাণ্ডেজ! কি হয়েছে?

সূত্রের খবর, ডান পায়ের নখ ভেঙে ঢুকে গেছে আঙুলের ভেতরে। অবর্ননীয় যন্ত্রনা প্রশমন করতে অস্ত্রপচার করতে হয়েছে চিকিৎসকদের। হাঁটা চলা তো দূরের কথা, উঠে দাঁড়ানোই কার্যত বারণ! এই পরিস্থিতিতে আগামীকাল মমতা বন্দোপাধ্যায়ের সভা বাড়িতে বসে টিভিতেই নাকি দেখবেন পূর্ব মেদিনীপুরের তৃণমূল সভাপতি। তবে তিনি জানিয়েছেন, সভায় অংশগ্রহণ করার ইচ্ছে রয়েছে তাঁর।

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেওয়ার পরেই নন্দীগ্রাম ও হলদিয়ার ব্লক সভাপতি শনিবারই বদলে দিয়েছেন শিশিরবাবু। অনুগামীরা বলছেন শুভেন্দু ইতস্তত করলেও শিশিরবাবু তৃণমূলেই থাকছেন, সক্রিয় ভাবে। এই পরিস্থিতিতে আগামিকাল মেদিনীপুরে সভা করবেন তৃণমূল নেত্রী। এদিকে সূত্র জানাচ্ছে পায়ের আঙুলের ব্যাথা তো আছেই, মানসিকভাবে আরও দুর্বল হয়ে পড়ছেন শিশির অধিকারী।

আগামীকালের সভার আয়োজন করেছেন সুব্রত বক্সি। গুরুত্বপূর্ণ পদে থাকা তৃণমূলের পোড় খাওয়া নেতা শুভেন্দু আবহের মধ্যেই এই সভার আয়োজন করেছেন। সূত্রের খবর পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে সমস্থ সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতিদের সভায় হাজির থাকতে বলা হয়েছে। যদি ধরে নেওয়া যায় নন্দিগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী সভায় যোগ দেবেন না, সেক্ষেত্রে দেখার বিভিন্ন কারনে আর কারা অনুপস্থিত থাকেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত