নজরবন্দি ব্যুরোঃ ‘ভাল ছেলে’ রাজীব, শুভেন্দু কে স্বাগত জানাতে অপেক্ষা করছেন দিলীপ ঘোষ! গতকাল রাজীব বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন যে তিনি নড়তে শুরু করেছেন! আর আজ মাঠে নামলেন দিলীপ ঘোষ! তিনি এদিন বলেন, “রাজীবকে দলে স্বাগত। ভাল ছেলে। ভাল কাজ করেছিল।” তাঁর কথায়, “কখনও রাজীব বলছেন। কখনও অন্যরা। তৃণমূলের সবাই একে একে সরব হচ্ছেন।” মুকুল রায়ও মুখ খুলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে। তিনি বলেন, “যাঁরা প্রথম দিন থেকে তৃণমূল করছেন আজ এটাই তাঁদের কথা। ঠিকই বলেছেন রাজীব।”
আরও পড়ুনঃ মমতাকে জেতান, জনস্রোতের মাঝে বিজেপি কে উৎখাতের ডাক দিলেন গুরুং!


উল্লেখ্য, গতকাল টালিগঞ্জে এক অনুষ্ঠানে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “দলে যারা স্তাবকতা করে তাদের নম্বর বেশি। আমি পারি না বলে আমার নম্বর কম।” এখানেই থামেননি রাজীব, দলীয় শীর্ষ নেতৃত্বকে ইঙ্গিতবাহী পরামর্শ দিয়ে তিনি বলেন, “নেতাদের এত কেন ক্ষোভ-বিক্ষোভ অনুসন্ধান জরুরি। এসব আরও আগে ভাবা উচিত ছিল।” তিনি আক্ষেপ করে বলেন, “যারা মাঠেঘাটে কাজ করে, তারা প্রাধান্য পায় না। ক্ষমতালোভীরা জায়গা পাচ্ছে দলে। ভালকে খারাপ, খারাপকে ভাল বললেই মুশকিল।”
শুভেন্দুর মত এবার রাজীবের সমর্থনে অনুগামীদের পোস্টার পড়েছে কলকাতায়! পোস্টারে দেখা নেই দল বা দলনেত্রীর ছবি। শুধু মন্ত্রীর সমর্থনে লেখা রয়েছে, “কাজের মানুষ-কাছের মানুষ”, “সততার প্রতীক” এবং “ছাত্র যুবর নয়েনের মণি”। শ্যামবাজার, গিরিশ পার্ক, কাঁকুড়গাছি, উল্টোডাঙা সহ উত্তর কলকাতার বিভিন্ন জায়গা সহ হাওড়া মুম্বাই রোড সংলগ্ন এলাকায় এই পোস্টার-ফ্লেক্স দেখা গিয়েছে।
‘ভাল ছেলে’ রাজীব, শুভেন্দু কে স্বাগত জানাতে অপেক্ষা করছেন দিলীপ ঘোষ! আজ দীঘাতে গিয়ে দিলীপ ঘোষ মুখ খুলেছেন শুভেন্দু প্রসঙ্গে। তিনি বলেন, ‘‘সবার জন্য বিজেপির দরজা খোলা আছে। যাঁরা মনস্থির করে নিয়েছেন তাঁরা চলে এসেছেন। আর যাঁরা মনস্থির করতে পারেননি তাঁরা সময় নিচ্ছেন। শুভেন্দুবাবু কী চাইছেন তা জানার অপেক্ষায় রয়েছি।’’









