করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সিঙ্গুরের ‘মাস্টারমশাই’ তথা তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সিঙ্গুরের ‘মাস্টারমশাই’ তথা তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ।করোনার থাবা থেকে কিছুতেই মুক্তি পাচ্ছে না রাজনৈতিক মহল।একের পর এক রাজনৈতিক ব্যাক্তি করোনা আক্রান্ত হয়েছেন।সেই তালিকায় নতুন সংযোজন সিঙ্গুরের বর্ষীয়ান তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য।

আরও পড়ুনঃকলকাতা পুরসভার আগামী বছর কৃত্রিম জলাশয়ে দুর্গা প্রতিমা বিসর্জনের ভাবনা।

প্রবীণ নেতার করোনা আক্রান্ত হওয়ার খবর বেশ চিন্তার ফেলেছে রাজনৈতিক মহলকে।মধ্য কলকাতার বেলভিউ নার্সিংহোমে ভর্তি করা হয়েছে তাঁকে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিত্‍সকেরা২০১১ থেকে ‘১২ সাল পর্যন্ত রাজ্যের কৃষিমন্ত্রী ছিলেন রবীন্দ্রনাথ। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরেই জ্বর ও সর্দিতে ভুগছিলেন বর্ষীয়ান এই রাজনীতিক।

সতর্কতা হিসেবে প্রথমে প্রথমে র‌্যাপিড টেস্ট করানো হয় তাঁর। তার রিপোর্ট নেগেটিভ আসে কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার বেলভিউয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে তাঁকে ভর্তি করার পরামর্শ দেন চিকিত্‍সকেরা। সেই মতো প্রক্রিয়া মেনে তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হয়। রবিবার সকালে তার রিপোর্ট এলে দেখা যায়, কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন রবীন্দ্রনাথ। তাঁর পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সিঙ্গুরের ‘মাস্টারমশাই’ তথা তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ।হাসপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি।সিঙ্গুরে ‘মাস্টারমশাই’ হিসেবেই পরিচিত রবীন্দ্রনাথ। হরিপালের বিধায়ক বেচারাম মান্নার সঙ্গে সম্প্রতি মতান্তরে জড়িয়ে পড়েন তিনি। তাই প্রবীণ নেতার দ্রুত আরোগ্য কামনা করছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত