গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি গায়িকা নির্মলা মিশ্র।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন বর্ষীয়ান জনপ্রিয় গায়িকা নির্মলা মিশ্র। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন গায়িকা। গতকাল রাতেই হঠাত্‍ করেই অসুস্থ হয়ে পড়েন নির্মলা।

আরও পড়ুনঃ মুক্তি পেল সুশান্তের জীবনী নিয়ে ছবির পোস্টার। সুশান্তের চরিত্রে কে অভিনয় করছেন জানেন?

পরিস্থিতি গুরুতর দেখেই তারপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।ফুসফুসে জল জমার কারণে গায়িকার শারীরিক পরিস্থিতিও খারাপ ছিল। বর্তমানে তার বয়স হয়েছে ৮২ বছর।তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন। গতকাল ‌রাত থেকে তাঁর অসুস্থতা বেড়েছে। অবস্থা ভালো নয়।

১৯৬০ সালে শ্রী লোকনাথ ছবির প্লে ব্যাক দিয়ে তাঁর ছবির জগতে আত্মপ্রকাশ। মজিলপুরের এক সাংগীতিক পরিবারে নির্মলা মিশ্রর জন্ম। বাবা পণ্ডিত মোহিনীমোহন মিশ্র এবং মা ভবানী মিশ্র দুজনেই সঙ্গীতের প্রতি অনুরক্ত ছিলেন।

পরবর্তী সময়ে মজিলপুর থেকে কলকাতার চেতলায় উঠে আসে এই পরিবার। পরিবারের পদবী বন্দ্যোপাধ্যায় হলেও তাঁরা মিশ্র পদবী লাভ করেন। তাঁর বাবা মোহিনীমোহন মিশ্র কাশী সঙ্গীত সমাজের পক্ষ থেকে তাঁর বাবা পণ্ডিত, সঙ্গীতরত্ন, সঙ্গীতনায়ক উপাধি পান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত