৫০০কোটি দিয়ে বুদ্ধি কিনছেন রোহিঙ্গাদের খালা! মমতাকে ব্যাক্তিগত আক্রমণ শুভেন্দুর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ৫০০কোটি দিয়ে বুদ্ধি কিনছেন রোহিঙ্গাদের খালা! মমতাকে ব্যাক্তিগত আক্রমণ শুভেন্দুর। ৫০০ কোটি দিয়ে বুদ্ধি কিনছেন, মুখ্যমন্ত্রীর নামে এ জাতীয় কটাক্ষ কুৎসা এর আগেও করেছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক নেতৃত্ব।কিন্তু আজকের ব্রিগেড মঞ্চ থেকে ধর্মীয় তাস ব্যাবহার করলেন সোজা। মুখ্যমন্ত্রীর ছবি সহ পোস্টার “বাংলা নিজের মেয়েকেই চায়”এর তুলোধোনা করতে গিয়ে শুভেন্দু বলে বসলেন মমতাকে ঘরের মেয়ে বলে মানে না বাংলার কেউ। তিনি অনুপ্রবেশকারীদের ফুফু আর রোহিঙ্গাদের খালা।

আরও পড়ুনঃ ৫০০কোটি দিয়ে বুদ্ধি কিনছেন রোহিঙ্গাদের খালা! মমতাকে ব্যাক্তিগত আক্রমণ শুভেন্দুর।

তৃণমূল কংগ্রেস থেকে দলত্যাগের পর শুভেন্দু যত সব মিছিল করেছেন প্রতিটি থেকেই হুঙ্কার ছেড়েছেন প্রাক্তন দলের বিরুদ্ধে। ব্যাক্তিগত ভাবে আক্রমণ করেছেন অভিষেক বন্দোপাধ্যায়কে। আজ ব্রিগেডের মঞ্চেও তার ব্যতিক্রম হলনা। এদিন তিনি মনে করিয়ে দেন গত ১৯সে ডিসেম্বরের কথা, দলত্যাগের দিন তিনি জানিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে নেতা মন্ত্রীরা আসবেন বিজপিতে। ঘটছেও তাই, সে ব্যাপারে বলতে গিয়ে অধিকারী ফের বলেন তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল থেকে সরে গিয়ে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে, আর যার শীর্ষের বসে আছেন খোদ মুখ্যমন্ত্রী।

যাঁদের আত্মসম্মান এবং আত্মবিশ্বাস থাকবে তাঁরা থাকবেনা ওই দলে তার পাশাপশি সভা থেকে ভোট কৌশলী পিকের অবস্থান নিয়েও আক্রমণ করতে ছাড়েন নি। তিনি জানান মাননীয়া বুদ্ধি কিনেছে ৫০০ কোটি টাকা দিয়ে। গরীব মানুষদের টাকা দিয়ে তৈরি করছেন নিজের সাম্রাজ্য। সঙ্গে তিনি টেনে এসেছেন পিকের তৈরি করা “দিদিকে বলো” দুয়ারে সরকার এবং “বাংলা নিজের মেয়েকেই চায়” স্লোগান গুলির।

কটাক্ষ করেছেন বাংলার গর্ব মমতা স্লোগানের। এই স্লোগান বাংলার অপমান, যেখানে রবিঠাকুর আছেন , বিদ্যাসাগর আছেন সেখানে মমতা কেনো হতে যাবে বাংলার গর্ব এই প্রশ্ন করেছেন তিনি। আর তার সঙ্গেই মুখ্যমন্ত্রীকে ব্যাক্তিগত স্তরে গিয়ে আক্রমণ করে বসেন তাঁরই প্রাক্তন সেনাপতি। আজকের সভা মঞ্চ থেকেও তিনি প্রত্যয়ী ভঙ্গীতে জানান, মুখ্যমন্ত্রীর বিপক্ষে দাঁড়িয়ে বিপুল ব্যবধানে জিতবেন নন্দীগ্রামে। আজ রোববারের হয় ভোল্টেজ সভা থেকে আরো একবার নিজের জয় নিশ্চিত বলে জানালেন নন্দীগ্রাম কেন্দ্রে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। গতকালই প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি।

৫০০কোটি দিয়ে বুদ্ধি কিনছেন রোহিঙ্গাদের খালা! মমতাকে ব্যাক্তিগত আক্রমণ শুভেন্দুর। আর তাতে কার্যত সিলমোহর দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর ইচ্ছাতেই। বাংলার মুখ্যমন্ত্রীর বিপরীতে লড়বেন তাঁরই প্রাক্তন সেনাপতি অধিকারী। আর আজ শুভেন্দু ঘোষণা করলেন নন্দীগ্রামের মাটি থেকে বলে বলে হারবেন মমতা, বললেন এখন থেকেই প্রাক্তন বিধায়কের প্যাদ ছাপিয়ে রাখতেও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত