নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই হাসপাতালের বেডে শুয়ে ছিলেন। আর সেখান থেকে বেরিয়েই সুযোগ পেলেন জীবনের প্রথম টেস্ট ম্যাচ খেলার। আর সেখেনেই বাজিমাত। অভিষেক টেস্টেই সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্ব ক্রিকেটকে জানান দিলেন তিনি শ্রেয়স আইয়ার। ম্যাচের ফল কী হবে, তা এখনই বলা যাচ্ছে না।
আরও পড়ুনঃ চোখ রাঙাচ্ছে নতুন স্ট্রেন, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ


তবে শ্রেয়সের দুর্দান্ত পারফরম্যান্সে কানপুর টেস্ট নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে স্মরণীয় হয়ে রইল।সাদা বলের পর এ বার লাল বলেও টিম ইন্ডিয়ার (India) তালিকায় নামটা লেখা হল তাঁর। ১৬ তম ভারতীয় ব্যাটার হিসেবে অভিষেক টেস্টে শতরানের রেকর্ড গড়লেন শ্রেয়স (Shreyas Iyer)।
এর আগে প্রথম টেস্টে সেঞ্চুরি করার নজির গড়েছিলেন লালা অমরনাথ, দীপক শোধন, কৃপাল সিং, আব্বাস আলি বেজ, হনুমন্ত সিং, গুন্ডাপ্পা বিশ্বনাথ, সুরেন্দ্র অমরনাথ, মহম্মদ আজহারউদ্দিন, প্রবীণ আমরে, সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র শেহওয়াগ, সুরেশ রায়না, শিখর ধাওয়ান, রোহিত শর্মা ও পৃথ্বী শ।
এভাবেও ফিরে আসা যায়, অভিষেক টেস্টেই সেঞ্চুরি হাঁকিয়ে জানান দিলেন শ্রেয়স
২০১৯ সালের পর আবার লাল বলের ক্রিকেটে নামলেন। আর শুধু নামলেন না, এ যেন এলেন, দেখলেন আর জয় করলেন। শ্রেয়সকে দেখে মনেই হল না প্রথম বার টেস্টের মঞ্চে পা দিয়েছেন। মানসিক ভাবে এতটাই পরিণত দেখাল তাঁকে। অভিষেক ম্যাচে ১৭১ বলে ১০৫ রানের ইনিংস খেললেন তিনি।









