রাজের সাথে আর সম্পর্ক রাখতে চান না শিল্পা! ছেলেদের নিয়ে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত অভিনেত্রীর

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মামলায় রাজ কুন্দ্রার নাম জড়ানোর পর এবার স্বামীর সম্পত্তি থেকে নিজেকে এবং সন্তানদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন শিল্পা শেট্টি? সম্প্রতি বলিউড খবর দেওয়া এক প্রথম সারির সংবাদ মাধ্যমে এমনি খবর প্রকাশ করা হয়।

আরও পড়ুনঃ মাদক মামলায় অবশেষে জামিন পেলেন পরীমণি
গত ১৯ জুলাই মুম্বইয়ে তাঁর বাড়ি থেকে গ্রেফতার হন রাজ। পর্ণোগ্রাফি তৈরি করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সোশ্যাল সাইটে রাজের পাশাপাশি শিল্পার দিকেও আঙুল তুলেছিলেন নেটিজেনরা। রাজের গ্রেফতারির পরেই লাইমলাইট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন শিল্পা। ঐ সময়েই শিল্পার ছবি হাঙ্গামা টু মুক্তি ছিল।

7 16

ছবির প্রচারে দেখা যায়নি অভিনেত্রীকে। পাশাপাশি সুপার ডান্সারের বিচারকের আসন থেকেও সরে গিয়েছিলেন তিনি। সব মিলিয়ে রাজের গ্রেফতারি বেশ প্রভাব ফেলে শিল্পার পেশাগত জীবনে।

8 15

সেই সঙ্গে তাঁর বেক্তিগত জীবনেও এই ঘটনার প্রভাব ছিল অনেক বেশি। সম্প্রতি তাঁর এক বন্ধু সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে রাজের ঘটনায় শিল্পা বিস্মিত ও আহত। রাজের ব্যাপারে নাকি কোনও কিছুই জানতেন না তিনি।

রাজের সাথে আর সম্পর্ক রাখতে চান না শিল্পা!

সূত্রের খবর অনুযায়ী, দুই সন্তান ভিয়ান রাজ কুন্দ্রা এবং সমিশাকে নিয়ে রাজের বাড়ি ছাড়তে চলেছেন অভিনেত্রী।তাই জামিনে ছাড়া পাওয়ার পর নিজের সন্তানদের আর রাজের কাছে ঘেঁষতে দিতেও চান না শিল্পা। তাই এই সিদ্ধান্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর