নজরবন্দি ব্যুরোঃ মাদক মামলায় অবশেষে জামিন পেলেন বাংলাদেশের নায়িকা পরীমণি। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে দুপুর ২টায় জামিন বিষয়ে শুনানি ছিল।
আরও পড়ুনঃ ভ্যাকসিনের লাইনে হুড়োহুড়ি, ধুপগুড়িতে পদপিষ্ট ২৫, আহত পুলিশও


শুনানি শেষে মাদক মামলায় পরীমণির জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। জামিন মেলায় কিছুটা হলেও স্বস্তিতে অভিনেত্রী৷ মাদক মামলায় গত ১৩ আগস্ট পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছি আদালত।

ওই দিন সন্ধ্যায় তাঁকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। পরীমণির আইনজীবী মো. মুজিবুর রহমান জানান, জামিন পেয়েছেন পরীমণি। আমরা চেষ্টা করছি যাতে আজই জেল থেকে তাঁকে মুক্ত করা যায়।



প্রসঙ্গত, গত ৪ অগাস্ট বিকেলে বনানীর ১২ নম্বর রোডে অবস্থিত পরীমণির বাড়িতে অভিযান চালায় RAB। সূত্রের খবর, সেই সময় নায়িকার বাড়ি থেকে বিপুল পরিমাণ মদ এবং মাদক উদ্ধার হয়েছিল।
মাদক মামলায় অবশেষে জামিন পেলেন পরীমণি
এরপরেই তাঁকে আটক করা হয়েছিল। গ্রেফতারের পর বাংলাদেশের অনেক বিশিষ্ট মানুষ তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। নিজের ফেসবুকে পরীমণির পাশে দাঁড়িয়েছিলেন বিতর্কিত লিখিকা তসলিমা নাসরিন।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



