ভ্যাকসিনের লাইনে হুড়োহুড়ি, ধুপগুড়িতে পদপিষ্ট ২৫, আহত পুলিশও

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভ্যাকসিনের লাইনে হুড়োহুড়ি, মারণ রোগের কবল থেকে বঁচতে টিকা নিতে গিয়ে ভিড়ের চাপে পদপিষ্ট ২৫। ভর্তি জলপাইগুড়ি সদর হাসপাতালে। ঘটনাস্থল ধূপগুড়ি। সূত্রের খবর সকালের দিকে ধূপগুড়ি স্বাস্থ্য কেন্দ্রের দরজা বন্ধ ছিল।

আরও পড়ুনঃ কোভিড পজিটিভ সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা, ভর্তি হাসপাতালে

ততক্ষণে কেন্দ্রের বাইরে জমায়েত হয়েছিল বহু মানুষের। দরজা খোলার সঙ্গে সঙ্গেই সকলেই একসঙ্গে ভেতরে ঢুকতে গিয়ে হুড়োহুড়িতে তৈরি হয় বিশৃঙ্খলা। আর তাতেই পদপিষ্ট হয়ে যায় জন ২৫ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছেন পুলিশ কর্মীরাও।

দেশে করোনায় দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে এলেও আতঙ্ক জারি রয়েছে তৃতীয় ঢেউ নিয়ে। গবেষকদের মতে এই মুহুর্তে করোনার বিধি নিষেধের পাশাপাশি সুরাহার একমাত্র উপায় হল টিকাকরণ। দেশ জুড়ে টিকা করণের পদ্ধতি নিয়ে একাধিক বার বিরোধীরা সুর চড়িয়েছে বিভিন্ন জায়গায়।

সেসবের মধ্যেই বাংলা সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের লাগাতার আবেদনে বিনামূল্যে টিকা দিচ্ছে সরকার। তার পরেও এই ঘটনার প্রেক্ষিতে বিশ্লেষক মহল মনে করছে এই অবস্থার কারণ হল গ্রামের দিকে পর্যাপ্ত টিকা না যাওয়া এবং সরকারের সঠিক নীতি না থাকা।

এক পক্ষের মতে একাধিক জায়গায় টিকা সংক্রান্ত কোন সঠিক নিয়ম নেই, দেখভাল হয় এলাকার শাসক শিবিরের নেতৃত্ব, মেয়র, কাউন্সিলরের মাধ্যমে। অন্যদিকে বিজেপি  অর্চনা মজুমদার আঙুল তুলেছেন সরকার পক্ষের দিকেই। তাঁর মতে, “বিনামূল্যে টিকা সকলের প্রাপ্য। সরকারের কোনও পলিসি নেই, নীতি নেই। স্বাস্থ্যদফতর কোনও স্বচ্ছ পদক্ষেপ করেনি। ফলে, মানুষ সমস্যায় পড়ছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর