পুরানো ঘরে ফেরার পালা, রবির বারবেলায় তৃণমূলে যোগ দিতে পারেন সোমেন-জায়া

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুরানো ঘরে ফেরার পালা শিখা মিত্রর। ভোটের আগেই গুঞ্জন উঠেছিল ফের তৃণমূলে ফিরবেন সোমেন জায়া, তখন সেসব ঘটেনি উল্টে চৌরঙ্গী থেকে ভোট প্রার্থী হিসেবে শিখা মিত্রর নাম ঘোষণা করে বিপাকে পড়েছিল গেরুয়া শিবির।

আরও পড়ুনঃ ট্যুইটারে ট্রেন্ড #TMCPFoundationDay, রাজ্য জুড়ে ঝড় তুলছে মমতার ছাত্র-যুবরা

তার পর কেটেছে কয়েক মাস। শিখার তৃণমূল যোগের জল্পনা আরও বেড়েছে দি কয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায় খোদ তাঁকে ফোন করার জন্য। সূত্রের খবর ছিল ফোন করে তৃণমূল সুপ্রিমো সোজাসুজি সোমেন জায়াকে দলে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন। বলেছিলেন কাজে থাকলে শরীর মন দু’ই ভালো থাকবে। তার পরের দিনই সোজা মিত্র বাড়িতে গিয়েছিলেন মালা রায়। কথা হয়েছিল উভয়ের।

পুরানো ঘরে ফেরার পালা, রবির বারবেলায় তৃণমূলে যোগ দিতে পারেন সোমেন-জায়া
পুরানো ঘরে ফেরার পালা, রবির বারবেলায় তৃণমূলে যোগ দিতে পারেন সোমেন-জায়া

তখন থেকেই ফের জল্পনায় শিখার ঘর ওয়াপসির কথা। ২০০৯ থেকে ১৪ পর্যন্ত মমতার হাত ধরেই ছিলেন সোমেন-শিখা। ২০০৯ এবং ২০১১ তে পরপর দুবার তৃণমূলের প্রতীকে বিধায়িকা হয়েছিলেন। তবে ২০১৩ থেকেই চিড় ধরেছিল। ২০১৪ নাগাদ সব সম্পর্ক ঘুচিয়ে সোমেন মিত্র কংগ্রেসে ফিরে গেলে চৌরঙ্গী থেকে ইস্তফা দিয়েছিলেন শিখাও। এই মুহুর্তে কংগ্রেসের সঙ্গেও নেই বনিবনা।

এবার বছর সাতেক ঘুরে ফের জল্পনা উঠছে শিখার ঘরে ফেরা। মমতার ফোন এবং মালা রায়ের সঙ্গে আলোচনার পরেই সেই সম্ভাবনা তুঙ্গে উঠেছে। সূত্রের খবর সব ঠিক থাকলে রবিবারের বার বেলাতেই ফের তৃণমূলের পতাকা হাতে তুলতে পারেন মিসেস মিত্র।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর