NRC লাঘু হলে মতুয়া ঠাকুরবাড়ি উড়ে যাবে! শান্তনু পেলেন হুমকি চিঠি, ‘নতুন কৌশল’ বলছে তৃণমূল

Shantanu Thakur: পাল্টা, তৃণমূলের তরফে দাবি, মিথ্যে কথা বলছেন শান্তনু। নির্বাচনের আগে জনগণের 'সিমপ্যাথি' একজোট করতে এই ধরনের বিতর্ককে উস্কে দিচ্ছেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক
NRC লাঘু হলে মতুয়া ঠাকুরবাড়ি উড়ে যাবে! শান্তনু পেলেন হুমকি চিঠি, 'নতুন কৌশল' বলছে তৃণমূল
NRC লাঘু হলে মতুয়া ঠাকুরবাড়ি উড়ে যাবে! শান্তনু পেলেন হুমকি চিঠি, ‘নতুন কৌশল’ বলছে তৃণমূল
শনিবারই ধুন্ধুমার কাণ্ড ঘটে ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়িতে। মতুয়া ধর্ম মেলা চলাকালীনই ঠাকুরবাড়ির প্রয়াত মা বীণাপানি দেবীর ঘরের তালা ভাঙতে দেখা যায় শান্তনু ঠাকুরকে। তৃণমূলের রাজ্য সভার সাংসদ মমতাবালা ঠাকুরের অভিযোগ, তাঁকে ও তাঁর মেয়েকে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন। শারীরিক নিগ্রহের অভিযোগ তুলে বিচারও চেয়েছেন তিনি। এরই মধ্যে হুমকি চিঠি পেলেন শান্তনু।
NRC লাঘু হলে মতুয়া ঠাকুরবাড়ি উড়ে যাবে! শান্তনু পেলেন হুমকি চিঠি, 'নতুন কৌশল' বলছে তৃণমূল

NRC লাঘু হলে মতুয়া ঠাকুরবাড়ি উড়ে যাবে! শান্তনু পেলেন হুমকি চিঠি, ‘নতুন কৌশল’ বলছে তৃণমূল

চিঠি প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেছেন, “সোমবার দুপুর ২টো ১০ মিনিটে আমাকে হুমকি চিঠি পাঠিয়েছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা। সিএএ-এনআরসি নিয়ে আমি বাড়বাড়ি কিছু করলে ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়া হবে বলে বলা হয়েছে চিঠিতে। আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই, বাংলায় অগণতান্ত্রিক পরিস্থিতি তৈরি হয়েছে। আমি গৃহমন্ত্রীকেও জানাব। আমি এর বিচার চাই। এই ঘটনা বাংলার জন্য অত্যন্ত লজ্জার।”
NRC লাঘু হলে মতুয়া ঠাকুরবাড়ি উড়ে যাবে! শান্তনু পেলেন হুমকি চিঠি, 'নতুন কৌশল' বলছে তৃণমূল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন