Shah Rukh Khan: বিমানবন্দরে শাহরুখকে আটকাল শুল্ক দফতর, দীর্ঘ সময় ধরে চলল জিজ্ঞাসাবাদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার মুম্বই বিমানবন্দরের শুল্ক দফতরের আধিকারিকরা আটকালেন শাহরুখ খানকে। দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয় শাহরুখ এবং তাঁর টিমকে। দুবাই থেকে ফেরার পথেই এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতগুলি ঘড়ির বাক্স নিয়ে কোথায় যাচ্ছিলেন তিনি? উঠেছে প্রশ্ন।

আরও পড়ুনঃ অবশেষে গাছে উঠল গল্পের গরু, মা হচ্ছেন লক্ষী কাকিমা, বড় বালাই TRP!

দুবাই থেকে মুম্বই ফিরছিলেন শাহরুখ। সেই সময়েই বিমানবন্দরে শাহরুখকে আটকাল শুল্ক দফতর। পরে শাহরুখ ও তঁর ম্যানেজারকে ছেড়ে দেওয়া হয়। যদিও আটকে রাখা হয় শাহরুখ খানের দেহরক্ষী ও টিমের বাকি সদস্যদের। শাহরুখ ও তাঁর টিমের ব্যাগ থেকে একাধিক দামি ঘড়ির খালি কৌটোও উদ্ধার করা হয়েছে। মোট ১৭ লক্ষ ৫৬ হাজার ৫০০ টাকার শুল্ক আদায় করেছেন আধিকারিকরা। এমনটাই সূত্রে খবর।

বিমানবন্দরে শাহরুখকে আটকাল শুল্ক দফতর, বিরাট জলঘোলা শুরু 
বিমানবন্দরে শাহরুখকে আটকাল শুল্ক দফতর, বিরাট জলঘোলা শুরু

অর্থাৎ এয়ার ইন্টেলিজেন্স ইউনিট  সূত্রে খবর, শাহরুখকে প্রায় ৭ কোটি টাকা শুক্ল দিতে হয়েছে। আটক হওয়ার পর তাঁকে তদন্তকারী অফিসাররা সহযোগীতা করেছেন বলেও জানিয়েছেন তিনি। ছাড়া পাওয়ার পর বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা নিজের গাড়িতে উঠে যান শাহরুখ। সেখান থেকেই মান্নাতের উদ্দেশ্যে রওনা দেন তিনি।

বিমানবন্দরে শাহরুখকে আটকাল শুল্ক দফতর, বিরাট জলঘোলা শুরু 

বিমানবন্দরে শাহরুখকে আটকাল শুল্ক দফতর, বিরাট জলঘোলা শুরু 
বিমানবন্দরে শাহরুখকে আটকাল শুল্ক দফতর, বিরাট জলঘোলা শুরু

গত বছরেই শাহরুখ পুত্র আরিয়ান খানকে আটক করার পর থেকে কম জল্পনা হয়নি। তখন আরিয়ান খানের পাশে দাঁড়িয়েছিলেন শাহরুখ অনুরাগীরা। সেই সময় শ্যুটিং ছেড়ে মাঝপথ থেকে ফিরে এসেছিলেন তিনি। এখন নতুন করে জটিলতা তৈরি হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত