নজরবন্দি ব্যুরোঃ হিন্দু শাস্ত্র অনুযায়ী শনিদেব সূর্য দেবের পুত্র। শনিদেবকে ন্যায়ের দেবতা হিসেবে মানা হয়। জাতক জাতিকাদের ভালো কাজ এবং মন্দ কাজের ফল দেন তিনি। মনে করা হয় কারোর ওপরে যদি শনির অশুভ দৃষ্টি পড়ে, তাহলে তার জীবন হয়ে ওঠে দুর্বিষহ। অন্যদিকে শনির কৃপায় জীবনে সব দুঃখ- কষ্ট ঘুচে যায়। আজ শনিদেবের আশীর্বাদে বেশ কিছু জাতক জাতিকাদের চোখ খুলে যাবে। চিনতে পারবেন নিজের শত্রুদের।
আরও পড়ুনঃ জন্মদিনে ফিরে দেখা শর্মিলা ঠাকুরের ‘অজানা’ কাহিনী, অভিনয়ে আসার জন্য ছেড়েছিলেন পড়াশোনা


মেষঃ আজ এই রাশির জাতক জাতিকাদের জন্য নতুন কাজের অফার আসতে চলেছে। আজ অফিসে মান সম্মানের পরিমান বৃদ্ধি হবে। বাড়বে সামাজিক স্বীকৃতিও। অন্যদিকে শিক্ষার্থীদের জন্য দুর্দান্ত খবর আসতে চলেছে।

বৃষঃ আজ শনিদেবের কৃপায় বড় কোন দুর্ঘটনা থেকে রেহাই পাবেন। আজ আপনার আর্থিক অবস্থা আগের তুলনায় মজবুত হবে। বেতনের অংক আরও মোটা হতে চলেছে। খ্যাতি, সম্পদ, পদ এবং সম্মান আরও বাড়বে। নিজের বন্ধুরূপি শত্রুদের শনাক্ত করতে সক্ষম হবেন।



মিথুনঃ উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দাম্পত্য জীবনে ঝামেলা বাড়বে। নিজের পরিশ্রমের ফল পাবেন। তবে অতিরিক্ত দয়ালু হবেন না, এর অপব্যবহার হতে পারে।

কর্কটঃ আজ আপনাকে স্বাস্থ্য সচেতন হতে হবে। চাকরিজীবীদের জন্য দিনটি অত্যন্ত শুভ। আজকে কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকবেন। আজকে বন্ধুদের সাথে পার্টি করার সম্ভাবনা রয়েছে।

সিংহঃ আজকে প্রয়োজন অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে উঠবেন। পরিবারের সদস্যদের কাছ থেকে আজকে বিপুল পরিমানে সাহায্য পাবেন। জটিল সমস্যা থেকে আজকে রেহাই পাবেন যা আপনাকে অনেকদিন ধরে ভোগাচ্ছিল।

কন্যাঃ ব্যবসায় গতি বাড়বে। কর্মরত ব্যক্তিদের জন্য আজকে শুভযোগ। শনিদেবের কৃপায় কন্যা রাশির জাতক জাতিকারা নিজেদের মনের মানুষ খুজে পাবেন। কোনও কাজে আজকে তাড়াহুড়ো করবেন না। কাজ পণ্ড হতে পারে।
তুলাঃ তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকে খুব ভালোযোগ রয়েছে। বাবা মাকে বিপদে পাশে পাবেন। অফিসের পরিবেশ সুস্থ হবে। স্ত্রীর কাছ থেকে দামী কিছু পাবেন। সমাজে আপনার অবস্থান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে।

বৃশ্চিকঃ নিয়ম-কানুনের প্রতি একটু মনোযোগ দিন। আজকে আপনার সঞ্চয়ের পরিমান বাড়বে। শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য আজকে দিনটি খুব ভালো।

ধনুঃ যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য আজকে সময়টি খুব ভালো। তবে অন্যকে নিয়ে চর্চা করা থেকে বিরত থাকুন। কিছু অশান্তির সৃষ্টি হতে পারে আপনার জীবনে।

মকরঃ ধর্মীয় কাজে বিশ্বাস বাড়তে পারে, এই দিকে আরও বেশী করে ঝুকে পড়বেন। আপনার ব্যক্তিত্ব আরও উজ্জ্বল হবে। আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আরও মজবুত হবে।

কুম্ভঃ শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পাবেন। স্ত্রীর থেকে কোন কটু কথা শুনে আপনার মন আজ সারাদিন বিষাদে ভরে থাকবে। বিকেলের সময়টা বন্ধুদের সাথে মজা করে কাটবে।
বিশ্বাস ভঙ্গ হবে, দেখুন রাশিফল?
মীনঃ আজকে আপনাকে ব্যয়ের উপর একটু বেশী নজর দিতে হবে। কর্মক্ষেত্রে আপনার অবস্থান আরও প্রকট হবে। ব্যাঙ্কিং সেক্টরে কর্মরত ব্যাক্তিদের জন্য শুভযোগ। শেয়ার বাজারের সাথে যুক্ত ব্যাক্তিদের জন্য রাজযোগ।








