নজরবন্দি ব্যুরোঃ দুর্গা পুজোর পর স্কুল খুলছে রাজ্যে, ‘সম্ভাবনাময়’ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছিল তখন, সেটাই ছিল করোনার প্রথম ধাক্কা। প্রত্যেকদিন ৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছিলেন করোনায়। প্রতিদিন সামনে আসছিল ভয়ঙ্কর ছবি। রাজ্যের হালও ক্রমেই খারাপ হচ্ছিল। প্রতি দিন বাড়ছিল করোনা রোগী। তাই প্রথম ধাক্কায় ৩০ জুন ২০২০ পর্যন্ত রাজ্যে সমস্ত বন্ধ রাখার ঘোষণা করেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ব্যাস… তারপর আর খোলেনি স্কুল।
আরও পড়ুনঃ কথার সাথে বাস্তবের ফারাক অনেক! টিকা নিয়ে ফের মোদীকে চিঠি মমতার
প্রথমে করোনার প্রথম ঢেউ তারপরে দ্বিতীয় ঢেউ শত চেষ্টা সত্ত্বেও খোলা যায়নি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়।এমনকি স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। আমাদের রাজ্যে মাধ্যমিক, উচ্চমাধ্যমি, সিবিএসসি ,ইউজিসি প্রায় সমস্ত পরীক্ষা বন্ধ। আগামী দিনে কবে স্বাভাবিক ভাবে স্কুল কলেজ, ইউনিভার্সিটির দরজা খুলবে সেকথাও এখন পর্যন্ত ঠিক করে বলতে পারছেন না কেউই। এইরকম যখন পরিস্থিতি তখন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন স্কুল খোলার কথা।

দুর্গা পুজোর পর স্কুল খুলছে রাজ্যে, কারন করোনা পরিস্থিতিতে অনলাইনে পঠন পাঠন চালালেও বিশেষ লাভ হচ্ছে না পড়ুয়াদের। এমনকি সঠিক পরিকাঠামোর অভাবে প্রত্যন্ত গ্রামে এ ব্যবস্থা করা যাচ্ছে না, ফলে সোজা কথায় বলতে গেলে দেশের শিক্ষাব্যবস্থা করোনার কারণে প্রায় ডকে উঠেছে। এইরকম অবস্থায় করোনার প্রভাব একটু কমে আসতেই স্কুল কলেজ খোলার পরিকল্পনা করছে সরকার ।
দুর্গা পুজোর পর স্কুল খুলছে রাজ্যে
এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, পুজোর পর স্কুল খোলার ভাবনায় রয়েছে রাজ্য সরকার। তবে স্কুল হবে একদিন ছাড়া ছাড়া। যদিও কলেজ খোলা নিয়ে আলাদা করে তিনি এ দিন কিছুই বললেনি। মমতা বলেন, “পুজোর ছুটির পর আমরা চেষ্টা করব একদিন ছাড়া একদিন স্কুলগুলো খোলার।”



