নজরবন্দি ব্যুরোঃ দিল্লি সফরে মমতা ব্যানার্জি বিভিন্ন বিরোধী দলনেতার সঙ্গে দেখা করার ফাঁকে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। তাঁদের দুজনের সাক্ষাৎ বৈঠকে বাংলার করোনা টিকা বঞ্চনার কথা তিনি বলেছিলেন প্রধানমন্ত্রী কে।
আরও পড়ুনঃ ফের কলকাতায় ভুয়ো অফিসারের খোঁজ! চাকরী দেবার নাম করে টাকা আত্মসাৎ
তিনি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলেন বাংলা যাতে পর্যাপ্ত ভ্যাকসিন পায় সে দিকটা যেন দেখেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে আশ্বাসও দিয়েছিলেন মোদী। কিন্তু বাস্তবে তা ঘটেনি এখনও। তাই ফের চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
চিঠিতে তিনি স্পষ্ট লিখেছেন বহুবার বিষয়টি নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়েছে । এমনকি মোদির সঙ্গে দেখা করেও এ নিয়ে কথা বলেছিলেন। কিন্তু বাংলা পর্যাপ্ত টিকা এখনো পাচ্ছে না। যার ফলে রাজ্যবাসীকে টিকাদান কর্মসূচিতে শামিল করতে সমস্যা দেখা দিয়েছে।
সেই চিঠিতে টিকাদানের বিস্তারিত হিসেবে তুলে ধরা হয়েছে রাজ্যের পক্ষ থেকে। এই মুহূর্তে বাংলায় রোজ চার লক্ষ টিকা দেওয়া হচ্ছে। প্রতিদিন ১১ লক্ষ মানুষকে টিকা দেওয়ার পরিকাঠামো রয়েছে রাজ্যে। কিন্তু ভ্যাকসিনের অপ্রতুলতার কারণে তা সম্ভব হচ্ছে না। এখনো ১৪ লক্ষ ভ্যাকসিন প্রয়োজন কিন্তু কেন্দ্র থেকে মিলেছে মাত্র ২.৬৮ লক্ষ্য।
কথার সাথে বাস্তবের ফারাক অনেক! টিকা নিয়ে ফের মোদীকে চিঠি মমতার
মুখ্যমন্ত্রী চিঠিতে অভিযোগ করেছেন বিজেপি শাসিত রাজ্য উত্তর প্রদেশ, গুজরাত, কর্নাটকে যথেষ্ট ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সে ক্ষেত্রে বাংলার সাথে এই বঞ্চনা কেন? তিনি মোদিকে লেখা চিঠিতে কড়া ভাষায় বলেছেন কেন্দ্রের এই আচরণের জন্য রাজ্যের হাজার হাজার মানুষ প্রতিদিন লাইন দাঁড়িয়ে করোনার টিকা না পেয়ে শূন্য হাতে বাড়ি ফিরছেন।



