নজরবন্দি ব্যুরোঃ হবু শিক্ষকদের বহুদিনের অভিযোগ, কথা রাখেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশন কর্তৃক নবম-দ্বাদশ স্তরের শিক্ষক নিয়োগের যে পরীক্ষা হয় সেই পরীক্ষা নিয়েই যত অভিযোগ চাকরিপ্রার্থীদের। তাঁদের অভিযোগ, নাম্বার ভিত্তিক মেধাতালিকা প্রকাশ করা হয়নি, হয়নি রেশিও মেনে নিয়োগ। তাছাড়াও মেধাতালিয়ায় অপেক্ষাকৃত পেছনের সারির প্রার্থীকে আগে নিয়োগ করা হয়েছে। তাঁদের প্রশ্ন, ২ বছর শেষে মেলা প্রতিশ্রুতির ৪০ দিনও পার, কবে চাকরি দেবে SSC?
আরও পড়ুনঃ উপনির্বাচন মিটলেই রাজ্যে পুরসভার ভোট, ৩০ তারিখের পরেই শুরু প্রস্তুতি।
নিজেদের হকের দাবিতে ‘যোগ্য’ বঞ্চিত প্রার্থীরা ২০১৯ সালে ২৯ দিনের দীর্ঘ অনশন করে, সেখানে মুখ্যমন্ত্রী দুর্নীতি সম্পর্কে অবগত হয়ে মেধাতালিকাভুক্ত বঞ্চিত সকল প্রার্থীর চাকরী সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। অভিযোগ মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির পরেও অকৃতকার্য এবং অপেক্ষাকৃত কম যোগ্যরারা চাকরী পেয়েছে। এই দুর্নীতির প্রতিবাদস্বরূপ আরো একবার হাইকোর্টের অনুমতি নিয়ে সল্টলেক সেন্ট্রাল পার্কের কাছে রিলে অনশনে বসেন চাকরিপ্রার্থীরা।
২০১৯ থেকে দীর্ঘ দিনের আন্দোলন, লাগাতার প্রতিবাদ-বিক্ষোভের পর ১৮৫ দিনের মাথায় স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে প্রথম বৈঠক হয় SSC চাকরি প্রার্থীদের। আর তাতে SSC এর তরফে মানা হয় এতদিন ধরে সত্যি বঞ্চিত নবম-দ্বাদশের হবু শিক্ষকরা! বঞ্চিত দের দাবীর যথার্থতা বিচার করে মাননীয় শিক্ষামন্ত্রী ও স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বঞ্চিতদের ন্যায্য চাকরী সুনিশ্চিত করার আশ্বাস দেন ও ৪০ দিন সময় চেয়ে নেন বলে দাবি চাকরিপ্রার্থীদের।
কিন্তু দেখতে দেখতে সেই ৪০ দিনও অতিক্রান্ত। এখনও পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের তরফে কোন সুবিচার পাননি চাকরি প্রার্থীরা। তাঁদের অভিযোগ এবং মুখ্যমন্ত্রীর কাছে দাবি, “আমরা, মেধাতালিকাভুক্ত বঞ্চিত প্রার্থীরা এখনও সততার কান্ডারী মাননীয়া মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির উপর চরম ভরসা রেখেই বিদ্যালয়ে শিক্ষাদানের মাধ্যমে সমাজ গড়ার কারিগরের আংশীদার হওয়ার অপেক্ষার প্রহর গুনছি।
২ বছর শেষে মেলা প্রতিশ্রুতির ৪০ দিনও পার, কবে চাকরি দেবে SSC?

উল্লেখ্য, ২০১৯ সালের মার্চ মাসে কলকাতার প্রেসক্লাবের সামনে তারা যে ২৯ দিন ব্যাপী অনশন করেছিলেন সেই অনশনের ২৯ তম দিনে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেখানে এসে প্রতিশ্রুতি দেন যে সমস্ত অপেক্ষমান শিক্ষক পদপ্রার্থীদের লোকসভা ভোটের পর তিনি নিয়োগ দেবেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি।



