School Schedule Revised: সপ্তাহে ছুটি ৫ দিন, স্কুল খুললেও বদলে গেল ক্লাসের সময়!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্কুল খুললেও বদলে গেল ক্লাসের সময়! এখন থেকে সপ্তাহে ছুটি ৪-৫ দিন! বদল হচ্ছে রাজ্যের স্কুলগুলির সময়সূচি। এবার থেকে প্রত্যেক সপ্তাহের সোম, বুধ এবং শুক্রবার হবে দশম এবং দ্বাদশ শ্রেণির ক্লাস। নবম এবং একাদশ শ্রেণির ক্লাস হবে সপ্তাহে দুই দিন – মঙ্গলবার এবং বৃহস্পতিবার। নতুন সূচি অনুযায়ী, সপ্তাহে পাঁচদিনই সশরীরে ক্লাস হবে।

আরও পড়ুনঃ বিষপান শেষে অমৃত যোগ ব্রাত্যর ছোঁয়ায়, শিক্ষক আন্দোলনকে ‘কলুষিত করলেন’ মইদুলরা?

নিয়ম মতই রবিবার ছুটি শিক্ষকদের তবে শনিবারেও হবে না কোন ক্লাস। যদিও পড়ুয়াদের জন্যে থাকছে লম্বা ছুটির তালিকা। দশম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ছুটি থাকবে রবি, মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার! অর্থাৎ দশম এবং দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের সপ্তাহে ৪ দিন যেতে হবেনা স্কুলে। পাশাপাশি নবম এবং একাদশ শ্রেণির পড়ুয়াদের ছুটি থাকছে রবি, সোম, বুধ, শুক্র এবং শনিবার। অর্থাৎ ৫ দিন।

ssss

শিক্ষা দফতর সূত্রে খবর, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল সাড়ে দশটা থেকে ক্লাস চলবে বিকেল সাড়ে চারটে পর্যন্ত। তবে দার্জিলিং ও কালিম্পংয়ের ক্ষেত্রে সকাল সাড়ে ৯ টায় শুরু হবে ক্লাস, চলবে দুপুর ৩ টে পর্যন্ত। শনিবার ক্লাস বন্ধ থাকলেও শিক্ষকদের জন্যে একাধিক কাজ থাকছে। প্রত্যেক শনিবার প্রতিটি স্কুলে ফিডব্যাক সেসন, সচেতনতা কর্মসূচি এবং অভিভাবকদের জন্য ওরিয়েন্টেশনের ব্যবস্থা করতে হবে।

এদিকে সমস্যায় পড়েছেন শিক্ষকরা। কোভিড বিধির কারনে ২৫ জন পড়ুয়া পিছু একটি করে ব্যাচ তৈরি করা হয়েছে। বেশিরভাগ স্কুলে প্রতি ক্লাসে ন্যূনতম ২টি ব্যাচ। আবার যে স্কুলে ছাত্র ছাত্রীর সংখ্যা বেশি, সেখানে ৩টি ব্যাচও রয়েছে। ফলে একই বিষয় দ্বিগুণের বেশি সময় ধরে পড়াতে হচ্ছে শিক্ষকদের।

সপ্তাহে ছুটি ৫ দিন, স্কুল খুললেও বদলে গেল ক্লাসের সময়

সপ্তাহে ছুটি ৫ দিন, স্কুল খুললেও বদলে গেল ক্লাসের সময়
সপ্তাহে ছুটি ৫ দিন, স্কুল খুললেও বদলে গেল ক্লাসের সময়

পড়াতে সময় বেশি লাগছে তার উপর এক দিকে চলছে অফলাইন ক্লাস, একই সঙ্গে আবার পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ক্লাস নিতে হচ্ছে অনলাইনে ক্লাস। ফলে তৈরি হয়েছে ব্যাপক সমস্যা।  অফলাইন, অনলাইনে ক্লাস, দুটির পদ্ধতি আলাদা। তাই অসুবিধায় পড়তে হচ্ছে শিক্ষকদের। তাই স্কুল চলার সময়ে পরিবর্তন আনল রাজ্য। এখন দেখার নয়া পদ্ধতিতে কতটা সুবিধা হয় শিক্ষকদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত