মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলছে স্কুল, মমতার ছবিকে মিষ্টিমুখ করিয়ে ধন্যবাদ জ্ঞাপন পড়ুয়াদের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলছে স্কুল, উত্তরবঙ্গ সফরে এসে শিলিগুড়িতে প্রশাসনিক সভায় স্কুল খোলার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুল কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য যাবতীয় প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি। আর স্কুল খোলার আনন্দে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ছবিকে মিষ্টিমুখ করিয়ে ধন্যবাদ জ্ঞাপন করল ছাত্র ছাত্রীরা।

আরও পড়ুনঃ TET-এর ফল প্রকাশ কবে? ৫ বছর ধরে মানসিক যন্ত্রণার শিকার চাকরিপ্রার্থীরা।

মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে আজ হাসমিচকে মিষ্টি মুখ করানো করা হয় পড়ুয়াদের তরফে। এদিন সকাল থেকেই শিলিগুড়ির বেশ কয়েকটি ইস্কুলের ছাত্র ছাত্রীরা হাসমি চকে চলে আসেন, তাদের সাথে ছিল বিভিন্ন পোস্টার। কোনটায় লেখা ছিলো মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। আবার কোনটায় লেখা ছিলো ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রীর ছবিতে মিষ্টি ছোয়ানো হয় পড়ুয়াদের তরফে। ছাত্রছাত্রীরা জানান গত দেড় বছর ধরে বন্ধ ইস্কুল কলেজ, আমরা ঘরে বসে বসে নানান চিন্তায় অসুস্থ হয়ে পড়ছি, তাই ইস্কুল খোলার সিদ্ধান্তে খুশি।

তাঁদের কথায়, “অনলাইনে পড়াশোনা শুধু চলছে কিন্তু তাতে কোন উন্নতি হচ্ছে না আমাদের। বই খাতার সাথে কোন সম্পর্ক না থাকায় পড়াশোনার প্রতি অনিহা চলে আসছে, কারন আমরা পড়তে লিখতে পারছি না। কতদিন ধরে আমরা বন্ধুদের সাথে কথা বলতে পারছি না। গলপ করতে পারছি না। আমরা ইস্কুলে গিয়ে পড়াশোনা করে পরীক্ষা দিতে চাই। বাড়িতে থেকে পরীক্ষা দিতে চাই না। মুখ্যমন্ত্রীর ইস্কুল খোলার সিদ্ধান্তে আমরা শুধু খুশিই নই আনন্দিত।”

মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলছে স্কুল, মমতার ছবিকে মিষ্টিমুখ করিয়ে ধন্যবাদ জ্ঞাপন পড়ুয়াদের।

মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলছে স্কুল, মমতার ছবিকে মিষ্টিমুখ করিয়ে ধন্যবাদ জ্ঞাপন পড়ুয়াদের।
মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলছে স্কুল, মমতার ছবিকে মিষ্টিমুখ করিয়ে ধন্যবাদ জ্ঞাপন পড়ুয়াদের।

উল্লেখ্য, ২ দিন আগেই মুখ্যসচিব কে নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘স্কুল-কলেজ খোলার আগে প্রস্তুতির সময় দিতে হবে। দীর্ঘ দিন স্কুল বন্ধ ছিল। তাই কিছুটা সময় দিতে হবে স্কুলগুলিকে যাতে স্কুল কর্তৃপক্ষ পরিকাঠামোগত কাজ সেরে ফেলতে পারে। তার পরেই স্কুল শুরু হবে মাঝ নভেম্বরে।’’ স্কুল খোলার আগে যাতে রাজ্যের স্কুল কলেজ গুলিকে পরিষ্কার করে স্যানিটাইজ করা হয় সেই সমস্ত বিষয়গুলি নজরে রাখার কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত