ক্ষমতা হারিয়ে কলম ধরলেন মমতা, ‘Brave’ কবিতায় লড়াইয়ের বার্তা

‘Brave’ কবিতায় সাহস ও আত্মবিশ্বাসের বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার, পরাজয়ের পরও লড়াই জারি রাখার ইঙ্গিত রাজনৈতিক মহলের মতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলার মসনদ হারানোর পরেও লড়াইয়ের সুর থামেনি—বরং কলমে ধরা দিল আত্মবিশ্বাস ও প্রত্যয়ের বার্তা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইংরেজি কবিতা লিখে আবারও জানিয়ে দিলেন, রাজনৈতিক পরাজয় মানেই শেষ নয়। ‘Brave’ শিরোনামের এই কবিতায় উঠে এসেছে সাহস, আত্মবিশ্বাস এবং কঠিন সময়েও স্থির থাকার আহ্বান।

কবিতায় তিনি লিখেছেন, জীবনে শক্ত থাকতে হলে আত্মবিশ্বাসই সবচেয়ে বড় অস্ত্র। মানুষের আসল শক্তি তার নিজের মধ্যেই লুকিয়ে থাকে—এই বার্তাই স্পষ্টভাবে তুলে ধরেছেন তিনি। প্রতিকূলতার মুখে হাসিমুখে লড়াই চালিয়ে যাওয়ার কথাও রয়েছে তাঁর লেখায়।

ক্ষমতা হারিয়ে কলম ধরলেন মমতা, ‘Brave’ কবিতায় লড়াইয়ের বার্তা

ক্ষমতা হারিয়ে কলম ধরলেন মমতা, ‘Brave’ কবিতায় লড়াইয়ের বার্তা
ক্ষমতা হারিয়ে কলম ধরলেন মমতা, ‘Brave’ কবিতায় লড়াইয়ের বার্তা

এছাড়াও, জীবনের শুরু এবং শেষ—দু’ক্ষেত্রেই মানুষ একা, কিন্তু ভালো কাজই তাকে অমর করে রাখে—এই দর্শনও কবিতায় প্রতিফলিত হয়েছে। হতাশ না হয়ে নিজের কাজের প্রতি আস্থা রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

রাজনৈতিক মহলের মতে, এই কবিতা শুধুমাত্র ব্যক্তিগত অনুভূতির বহিঃপ্রকাশ নয়, বরং দলের কর্মী-সমর্থকদের উদ্দেশেও এক ধরনের বার্তা। কঠিন সময়েও মনোবল না হারিয়ে লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত স্পষ্ট।

উল্লেখ্য, দীর্ঘ রাজনৈতিক জীবনে বারবার প্রতিকূলতার মুখে পড়েও ঘুরে দাঁড়ানোর ইতিহাস রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই ধারাবাহিকতাতেই এবারও কবিতার মাধ্যমে তিনি নিজের অবস্থান ও মানসিক দৃঢ়তার পরিচয় দিলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত