Sourav Ganguly: ভারতীয় ক্রিকেটে না থেকেও, বিশ্ব ক্রিকেটে থেকে গেলেন সৌরভ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় ক্রিকেট বোর্ডে কোনও পদে তিনি নেই। সভাপতির পদ থেকে সরে যাওয়ার পর ক্রিকেট প্রশাসন থেকেই সরে গিয়েছেন তিনি। তা সত্ত্বেও আইসিসি-তে থেকে গেলেন তিনি। ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে থেকে গেলেন সৌরভ।

আরও পড়ুনঃ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল দিলীপের, গ্রেফতারের দাবি কুণালের

গোটা বিশ্বে ক্রিকেট ছড়িয়ে দিতে এবং ক্রিকেটের প্রসার বাড়াতে এই কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, ক্রিকেট সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিয়ে থাকে এই কমিটি। সৌরভের আগে ইন্টার ন্যাশানাল ক্রিকেট কমিটির চেয়ারম্যান ছিলেন অনিল কুম্বলে।

ভারতীয় ক্রিকেটে না থেকেও, বিশ্ব ক্রিকেটে থেকে গেলেন সৌরভ

তিনি সাফল্যের সঙ্গে টানা ৯ বছর কাজ করেন। উল্লেখ্য, গোটা বিশ্বে ক্রিকেটের প্রসারে এই কমিটি কাজ করে থাকে। এছাড়াও ক্রিকেট সম্পর্কে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকে কমিটি। ২০২১ সালের নভেম্বর মাসে আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে আসেন সৌরভ। ওই পদে তাঁর আগে কাজ করা এক সময়ে বাইশগজের সতীর্থ অনিল কুম্বলের প্রশংসা করেন তিনি।

ভারতীয় ক্রিকেটে না থেকেও, বিশ্ব ক্রিকেটে থেকে গেলেন সৌরভ

ভারতীয় ক্রিকেটে না থেকেও, বিশ্ব ক্রিকেটে থেকে গেলেন সৌরভ

2 12

শনিবার জানা গেল, ইন্টার ন্যাশানাল ক্রিকেট কমিটির চেয়ারম্যান থাকছেন সৌরভই। তবে তিনি এই পদে কতদিন থাকবেন সেতা জানানো হয়নি এখনও। শনিবার আইসিসির চেয়ারম্যান পদে আরও একবার নির্বাচিত হন গ্রেগ বার্কলে। আগামী দু’বছরের জন্য তিনি এই ক্ষমতায় থাকবেন। আর্থিক এবং বাণিজ্যিক বিষয়ক কমিটির প্রধান হলেন জয় শা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত