রাম কারও পৈতৃক সম্পত্তি নয়, রামনবমীর মিছিলে অংশ নিয়ে মন্তব্য শতাব্দীর

Ram Nabami: তৃণমূলের এই রামনবমী পালনকে একেবারেই ভালোভাবে দেখছে না বিজেপি। তাঁদের মতে, ভোটের মুখে চাপে পড়ে এই ধরনের কাজ করছে জোড়াফুল নেতানেত্রীরা, তৃণমূল হল 'যবনের দল'!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আজ, বুধবার, রামনবমী। আর এবার রাজ্যে শুধু বিজেপিই নয়, শাসক দল তৃণমূল কংগ্রেসও পাল্লা দিয়ে পালন করছে রামনবমী। একাধিক জেলায় মিছিলে অংশ নিয়েছেন জোড়াফুল নেতানেত্রীরা। সিউড়িতে সেরকমই রামনবমীর মিছিলে যোগ দিলেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়।

আরও পড়ুন: শুভেন্দুর কথাতেই অভিষেকের দফতরে গিয়েছিলেন হিরণ! বিস্ফোরক ঘাটালের BJP প্রার্থী

তৃণমূলের এই রামনবমী পালনকে একেবারেই ভালোভাবে দেখছে না বিজেপি। তাঁদের মতে, ভোটের মুখে চাপে পড়ে এই ধরনের কাজ করছে জোড়াফুল নেতানেত্রীরা, তৃণমূল হল ‘যবনের দল’! এই কথায় পাল্টা শতাব্দী রায় বলেছেন, “রাম কারও পৈতৃক সম্পত্তি নয়। যে যাকে বিশ্বাস করে সেই ঠাকুরের উৎসবে অংশ নিতেই পারে। ওঁরা যা পারে বলুক। একেক জনের দেখার দৃষ্টিভঙ্গি আলাদা। আমি রামকে বিশ্বাস করি, ভালোবাসি। তাই বেরিয়েছি। এর মধ্যে রাজনীতি নেই।”

রাম কারও পৈতৃক সম্পত্তি নয়, রামনবমীর মিছিলে অংশ নিয়ে মন্তব্য শতাব্দীর
রাম কারও পৈতৃক সম্পত্তি নয়, রামনবমীর মিছিলে অংশ নিয়ে মন্তব্য শতাব্দীর

অন্যদিকে, ঘাটালের তৃণমূলপ্রার্থী দীপক অধিকারী ওরফে দেব রামনবমীর অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, ‘জয় শ্রীরাম’। সঙ্গে আবার জুড়ে দেন ‘জয় সীতারাম’ স্লোগানও। পরে রামনবমীর মিছিলেও অংশ নেন অভিনেতা। ঘাটালে তাঁর প্রতিদ্বন্দ্বী হিরণ চট্টোপাধ্যায় পাল্টা কটাক্ষ করে বলেন, “ধর্মের রাজনীতি করছে তৃণমূল। হিন্দু হিসাবে আমি লজ্জিত।”

ram nabami 03

রাম কারও পৈতৃক সম্পত্তি নয়, রামনবমীর মিছিলে অংশ নিয়ে মন্তব্য শতাব্দীর

হাওড়ায় আবার অস্ত্র হাতে রামনবমীর মিছিল করল বিজেপি। অংশ নিলেন সেখানের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। বাজল ডিজে-ও। কলকাতা হাই কোর্ট অস্ত্র এবং ডিজে এই দুই ক্ষেত্রেই নিষেধাজ্ঞা জারি করে। সে সবই অমান্য হল হাওড়ায়।

রাম কারও পৈতৃক সম্পত্তি নয়, রামনবমীর মিছিলে অংশ নিয়ে মন্তব্য শতাব্দীর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর