ক্রিকেটার আর বিনোদন জগতের মানুষদের সম্পর্ক নতুন কিছু নয়। এটা অনেকদিন ধরেই হয়ে আসছে ভারতীয় ক্রিকেটে। এই জগতের নতুন দুই নাম শুভমান গিল (Shubman gill) ও সারা তেন্ডুলকার (Sara tendulkar)। যদিও এই নাম দুটি নতুন নয়। এদের সম্পর্ক নিয়ে এর আগে অনেক গুঞ্জন শোনা গিয়েছে মিডিয়ার মাধ্যমে।
আরও পড়ুন: মুম্বই ছাড়লেন শাহরুখ, গন্তব্য বিদেশ! অযোধ্যায় আমন্ত্রিত নন কিং খান?



এই দুই জুটিকে একাসাথে দেখা গিয়েছে অনেক জায়গাতে। দুজন দুজনের নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেছেন। গিলের খেলা দেখতে মাঠে হাজির হয়েছেন সারা। বলিউডের বিভিন্ন পার্টিতে একাধিক বার একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের।



কিন্তু এবার সারা ধরা দিলেন গিলের সাথে না। তাঁর বোন শাহনীল গিলের (Shahnil Gil) সাথে। গত কাল ভোর রাতে পার্টি করে এক সাথে বেরতে দেখা যায় তাঁদের।
সারার সাথে গিলের পরিবারের সাক্ষাৎ, বিশ্বকাপের পরেই কী চার হাত এক হতে চলেছে? জল্পনা তুঙ্গে

আর সেই ভিডিও ভাইরাল হতেই নতুন করে শুরু হয়েছে জল্পনা। তাহলে কি এবার বিয়ে নিয়ে কথা হচ্ছে দুই পরিবারে? সামনেই ২০ ওভারের বিশ্বকাপ। তার পরেই কি বিয়ের পিঁড়িতে গিল- সারা? জল্পনা তুঙ্গে।







